সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, বৈজ্ঞানিক ও দেশের সশস্ত্র সেনাবাহিনীকে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ জানিয়ে দিলেন, ভারতের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাজনিত প্রস্তুতিকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে৷ তাঁর বক্তব্য, ভৌগলিক অবস্থানের জন্য ভারত সবসময় শান্ত থাকতে পারে না৷ কারণ, ভারতের পড়শি মুলুক (পড়ুন পাকিস্তান) গত সাত দশক ধরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের চ্যালেঞ্জ জানিয়ে আসছে৷
[সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী]
We have a neighbour who, for almost 7 decades, has perpetuated a security threat as far as India is concerned: Defence Minister Arun Jaitley pic.twitter.com/73DGM6UKAF
Advertisement— ANI (@ANI_news) May 28, 2017
রবিবার বেঙ্গালুরু থেকে ২৫০ কিলোমিটার দূরে চাল্লাকেরেতে এরনটিক্যাল টেস্ট রেঞ্জ (ATR) -এর উদ্বোধন করতে গিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও অর্থমন্ত্রীর বক্তব্য, “জাতীয় সুরক্ষাকে চূড়ান্ত অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷” ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনও মিসাইল লঞ্চ করার সময় মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে যন্ত্রের দিকে ঝুঁকতে চায় কেন্দ্র, জানালেন জেটলি৷ তার জন্য আরও বেশি ATR তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী৷ বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই কথা শুনে অনেকেই মনে করছেন, পাকিস্তানকে আরও একবার সতর্ক করে দিলেন অরুণ জেটলি৷ নিয়ন্ত্রণরেখা সংলঙ্গ জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় অনুপ্রবেশের ছক কষছে পাক জঙ্গিরা৷ রবিবারও পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের ছক বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা৷ উদ্ধার হয় আরও এক অনুপ্রবেশকারীর দেহ৷
Karnataka: Defence Minister Arun Jaitley inaugurated Aeronautical Test Range at Chitradurga’s Challakere pic.twitter.com/LKsGDOber8
— ANI (@ANI_news) May 28, 2017
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর থেকে এক সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা৷ নিয়ন্ত্রণরেখার কাছে কেজি সেক্টরে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াইয়ে রাত আড়াইটে নাগাদ ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পাক সেনার পাল্টা হামলায় এদিন কেরন সেক্টরে এক নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ সূত্রের খবর, কেরন সেক্টরে কর্মরত কুলিদের একটি দলের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা৷ ওই হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷
[কারফিউ উপেক্ষা করে সেনাবাহিনীতে যোগ দিতে পরীক্ষার্থীদের ঢল শ্রীনগরে]
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা