সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত উপত্যকায় ফের সাফল্য ভারতীয় সেনাবাহিনীর৷ আবারও সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি৷ এবার ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের হান্দওয়ারা৷ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিনে এই নিয়ে মোট পাঁচ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷
One terrorist killed in joint operations in Handwara: Northern Command, Indian Army. #JammuAndKashmir
Advertisement— ANI (@ANI) November 2, 2018
[অসমে ৫ বাঙালি যুবককে গুলি করে খুন, তীব্র ক্ষোভ মমতার]
একের পর এক জঙ্গি হামলার ঘটনায় সতর্ক সেনা৷ প্রতিদিনই উপত্যকার বিভিন্ন এলাকায় চলছে জঙ্গি নিধন কর্মসূচি৷ হান্দওয়ারায় জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা৷ সেই অনুযায়ী ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ সেই সময় হান্দওয়ারায় ঘাপটি মেরে বসেছিল জঙ্গিরা৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপর প্রথমে অতর্কিতেই হামলা চালায় জঙ্গিরা৷ সঙ্গে সঙ্গেই পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ দু’পক্ষের গুলির লড়াইয়ের শেষে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ সেনা সূত্রে খবর, এনকাউন্টারেই খতম করা হয়েছে ওই জঙ্গিকে৷ তবে নিকেশ হওয়া ওই সন্ত্রাসবাদী কোন গোষ্ঠীর তা এখনও জানা যায়নি৷ তার নামও জানতে পারেনি ভারতীয় সেনা৷ খতম হওয়া জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷
[উপত্যকায় ফের সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি]
জঙ্গির খোঁজে সেনার তল্লাশি অভিযানের পর গত মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কাশ্মীরের ত্রাল৷ সেনা ও জঙ্গির রাতভর গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি৷ জানা গিয়েছে, সেদিনের অভিযানে ত্রালের হান্দুরার বাসিন্দা শওকত আহমেদ খান এবং পাকিস্তানের বাসিন্দা মহম্মদ উসমান নিকেশ হয়েছে৷ দুজনেই জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে উসমান জইশ-ই-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজহারের ভাইপো ছিল৷ তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারও দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ খতম হওয়া জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়৷ এই ঘটনার পর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বদগাম৷ জঙ্গি নিকেশের পর সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপও শুরু হয়৷ এই ঘটনার পর থেকে বদগামে এখনও কড়া প্রহরার বন্দোবস্ত রয়েছে৷ বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট পরিষেবা৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে