Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Jawhar Sircar

কাছাকাছি আসার চেষ্টা! অভিষেকের ‘পাপ্পু’ স্লোগানে শামিল হয়ে টুইট TMC সাংসদ জহর সরকারের

শনিবারই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাঁর বাদ পড়া নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২, ১৪:৩৮

options
link
কাছাকাছি আসার চেষ্টা! অভিষেকের ‘পাপ্পু’ স্লোগানে শামিল হয়ে টুইট TMC সাংসদ জহর সরকারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল(TMC) ও দলের গ্রেপ্তার হওয়া নেতাদের বিরুদ্ধে বেফাঁস কথা বলে চক্ষুশূল হয়েছিলেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপে যোগ-বিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সেসব জট কাটিয়ে নিজের ‘মোদি বিরোধী’ আদর্শ ফের প্রকাশ্যে জহর সরকার (Jawhar Sircar)। তৃণমূলের নতুন স্লোগান – ‘ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’র ছবি টুইট করলেন। তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে তা ট্যাগও করলেন। বোঝালেন, বিরোধী আন্দোলনের আদর্শ জায়গা ঘাসফুল শিবির।

Advertisement

শনিবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে দলের মনোমালিন্যের বিষয়টি প্রকট হয়ে উঠেছিল। তাঁকে সাংসদদের পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ায়। রাজ্যসভার সাংসদ জহর সরকারকে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে বলে প্রথমে বিতর্ক তৈরি হলেও পরে জানা গিয়েছে, এদিন সকালেই রাজ্যসভার সমস্ত সাংসদকেই জানিয়ে দেওয়া হয়েছিল এক ঘন্টার মধ্যে পুরনো গ্রুপ ভেঙে দিয়ে নতুন গ্রুপ তৈরি করা হবে এবং সেখানে প্রত্যেক সাংসদের একটি করে নম্বর রাখা হবে। সেইমতোই নতুন গ্রুপ তৈরি করা হয়েছে। তাতে রয়েছেন জহরও। পুরনো গ্রুপে অনেক সাংসদদেরই একাধিক নম্বর ছিল বলেই নতুন গ্রুপ তৈরি করা হয়েছে বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ইংরাজিতে পাশ করলেন ‘Amrela’ গার্ল, সমালোচকদের জবাব দিয়ে ভরতি হলেন কলেজে]

এরপর রবিবার দেখা গেল প্রসার ভারতীর প্রাক্তন সিইও (CEO) জহর সরকার দলের নয়া ক্যাম্পেনকে সমর্থন জানিয়ে টুইট করলেন। ‘ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’ কর্মসূচি নিয়ে অমিত শাহকে খোঁচ দিলেন টুইটে। লিখেছেন, কলকাতায় এটা ইতিমধ্যেই ভাইরাল। কলকাতাবাসী জানেন, বোকা বানানোর মাস্টার কে, কে আসল পাপ্পু।

রাজনৈতিক মহল জানে, জহর সরকার বরাবর বিজেপি বিরোধী। মোদি-শাহ তাঁর আক্রমণের নিশানায়। সেই সুযোগ আরও প্রশস্ত করতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে যোগদান। মাঝে দলের নেতাদের নিয়ে আলটপকা মন্তব্য করলেও, রাজনৈতিক জীবনে বিরোধী আদর্শই যে বজায় রাখছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও, তা স্পষ্ট তাঁর এদিনের টুইট থেকে। 

[আরও পড়ুন: ‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.