সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন আম্মা৷ তামিলনাড়ুর মুখমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থার উন্নতির পর এই খবর প্রকাশ্যে আসায় আম্মার সমর্থকদের আনন্দ যেন আর ধরছে না৷ রাতারাতি আম্মার বাড়ি ফেরার খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গিয়েছে৷ এআইএডিএমকে’র আইটি শাখার পক্ষ থেকে আম্মার চিকিৎসক ডা. রিচার্ড বেলের উক্তি প্রকাশ করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে৷ উক্তিটিতে চিকিৎসক জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আম্মা এই সপ্তাহতেই বাড়ি ফিরবেন৷” এআইএডিএমকে’র বহু নেতা মন্ত্রীও এই টুইটটিকে রিটুইট করায় ভাইরাল হয়ে গিয়েছে আম্মার বাড়ি ফেরার খবর৷
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর থেকে শ্বাসযন্ত্রে সমস্যা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন এআইএডিএমকে সুপ্রিমো৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তায় ছিলেন সমর্থকরা৷ আম্মার বাড়ি ফেরার খবরে তাঁরাও স্বস্তি পেয়েছেন৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১