সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজব রটেছিল দীর্ঘ রোগভোগের পর তিনি চলে গিয়েছেন৷ অর্ধনমিত হয়েছিল দলীয় পতাকাও৷ এমনকী উইকিপিডিয়াও একসময় তাঁকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল৷ যদিও পরে সব বাতিল করা হয়৷ চিকিৎসকরা জানান, গুজবে কান না দিতে৷ কেননা বিশেষ লাইফ সার্পোটে রাখা হয়েছে জয়ললিতাকে৷
দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি তিনি৷ গতকাল হৃদরোগে আক্রান্ত হন৷ তারপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরই মধ্যে কোনও এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়ে দেয় যে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জয়ললিতা৷ তাতেই ছড়ায় জল্পনা৷ পরে চিকিৎসকদের বয়ানে ধোঁয়াশা কাটে৷ জানানো হয়, যে যন্ত্রের মাধ্যমে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে আম্মাকে, চিকিৎসকদের পরিভাষায় সেই ব্যবস্থাকে বলা হয় ইসিএমও৷
কী এই ইসিএমও? এটি হল, এক্সট্রাকর্পোরিয়েল মেমব্রেইন অক্সিজেনেশন মেশিন (extracorporeal membrane oxygenation machine)৷ যেভাবে এটি কাজ করে-
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রোগীর অবস্থার উন্নতি ঘটাতে এই যন্ত্রের সাহায্য নেওয়া হয়৷
এটি ফুসফুসের কাজ করে৷ অর্থাৎ শরীরে বা মস্তিষ্কে অক্সিজেন সরবারহের কাজটি করে এই যন্ত্র৷
অন্তত সাতদিন এই যন্ত্রের সাপোর্টে রাখা যেতে পারে কোনও হৃদরোগাক্রান্ত রোগীকে৷
খুব বেশিদিন এই যন্ত্রের মাধ্যমে রোগীকে রাখলে সংক্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে৷
চিকিৎসকরাই রোগীর অবস্থা দেখে ঠিক করেন ঠিক কখন আর এটি কাজ করবে না৷ সেই সময় তাঁরা এই যন্ত্রের সাপোর্ট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন৷
আপাতত এভাবেই রাখা হয়েছে আম্মাকে৷ আর উদ্বেগ গোটা রাজ্য জুড়ে৷ রাজনৈতিক যুদ্ধে বরাবর লড়াই করে ফিরে এসেছেন তিনি৷ সেই আয়রন লেডিকেই স্মরণ করছেন তাঁর ভক্তরা৷ শারীরিক অবস্থা যত সংকটজনকই হোক না কেন, কোথাও না কোথাও ক্ষীণ আশা জেগে-ফিরে আসবেন আম্মা৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১