সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার বড়সড় সাফল্য৷ আবারও সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ দক্ষিণ কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে খতম করা হয় জঙ্গিদের৷ জানা গিয়েছে, নিকেশ হওয়া ওই জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং গোলাগুলি উদ্ধার করেছে সেনা৷
The killed terrorists from terror outfit JeM have been identified as Showkat Ahmad Khan from Tral’s Handoora & Usman from Pakistan.They were also involved in many other civilian atrocities in the area.Probe going on:J&K Police on encounter in Chaanketaar village of Pulwama’s Tral
Advertisement— ANI (@ANI) October 31, 2018
[উপত্যকায় নয়া আতঙ্ক স্নাইপার জঙ্গিরা, চিন্তায় সেনা]
মঙ্গলবার সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে উপত্যকা৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের ত্রাল৷ ওই এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ গুলির জবাব হিসাবে গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী৷ রাতভর চলে গুলির লড়াই৷ গুলিবিদ্ধ হয় দুই জঙ্গি৷ বুধবার সকালে পুলওয়ামা জেলার ত্রালের ছানকেতার গ্রাম থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ নিকেশ হওয়া জঙ্গিরা হল ত্রালের হান্দুরার বাসিন্দা শওকাত আহমেদ খান এবং পাকিস্তানের বাসিন্দা মহম্মদ উসমান৷ তারা জইশ-ই-মহম্মদের সদস্য৷ নিকেশ হওয়া মহম্মদ উসমান নামে ওই জঙ্গির সঙ্গে জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের সম্পর্ক রয়েছে৷ সে জঙ্গিগোষ্ঠীর মূলচক্রী মৌলনা মাসুদ আজহারের ভাইপো বলেই জানা গিয়েছে৷ এই দুই জঙ্গিই নিরীহ নাগরিকদের উপর বহুবার হামলা চালিয়েছে বলেই অভিযোগ৷ নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বন্দুক এবং গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই ঘটনার পর থেকে গোটা এলাকায় জারি হয়েছে সতর্কতা৷ সাধারণ মানুষকে সহযোগিতার বার্তা জম্মু-কাশ্মীর পুলিশের৷ এলাকায় জঙ্গি কার্যকলাপের আঁচ পেলেই, তড়িঘড়ি পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে৷
[ছত্তিশগড়ে মাও হামলায় নিহত দূরদর্শনের চিত্রসাংবাদিক]
এদিকে, বুধবার সকালে সোপিয়ানেও তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ৷ ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয়েছে খোঁজাখুঁজি৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গির খোঁজ মেলেনি৷ তবে ওই এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে