Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

বিপজ্জনক অবতরণে জোর রক্ষা বিমানযাত্রীদের

ফাঁস পাইলটদের কুকীর্তি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৮:২৪

options
link
বিপজ্জনক অবতরণে জোর রক্ষা বিমানযাত্রীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে শুধু অনুমানের উপর ভর করে কার্যত গায়ের জোরে একটি যাত্রীবাহী বিমানকে বিপজ্জনকভাবে অবতরণ করিয়েছিলেন দুই পাইলট৷ অবতরণের সময় পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে দুর্ঘটনায় প্রাণ যেতে পারত বিমানের ১৫০ জন যাত্রীর৷ এই ঘটনার জন্য জেট ওয়েরওয়েজ কর্তৃপক্ষ এবং বিমানের দুই পাইলটকে দায়ী করে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে তদন্ত রিপোর্ট পেশ করেছে ডিজিসিএ (ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)৷ এই রিপোর্টটিতে রয়েছে পাইলট ও কো-পাইলটের বিমান অবতরণের সময়ের কথাবার্তার রেকর্ড এবং বেপরোয়া মনোভাবের বর্ণনা৷ রিপোর্টটি ফাঁস করে এক্সক্লুসিভ খবর ছেপেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক৷

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ আগস্ট জেট ওয়ারওয়েজের ফ্লাইট নম্বর ৯ডব্লিউ-৫৫৫ কাতারের রাজধানী দোহা থেকে কেরলের কোচিতে যাওয়ার পথে মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়৷ প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে পাইলটরা তড়িঘড়ি তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগে দৃশ্যমানতা কিছুই না থাকায় দুই পাইলট জেদাজেদি করে রানওয়েতে নামার চেষ্টা করেও ব্যর্থ হন৷ আকাশের পর পর ছ’বার চক্কর কেটে ব্যর্থ হওয়ার পর অবশেষে সাতবারের চেষ্টায় স্রেফ অন্ধের মতো আন্দাজের ভিত্তিতে রানওয়েতে বিমানটিকে অবতরণ করান৷ কারণ, ছ’বার চক্কর কাটায় বিমানে থাকা প্রায় পাঁচ হাজার কেজি জ্বালানি শেষ হয়ে গিয়েছিল৷ বিমানটি যখন কোনওক্রমে অবতরণ করে তখন ট্যাঙ্কে ছিল মাত্র সাড়ে তিনশো কেজি জ্বালানি৷ ঘটনাটিকে আড়াল করে জেট এয়ারওয়েজের মুখপাত্র পাইলটদের সীমাহীন দক্ষতার প্রশংসা করেন এবং ব্যর্থতার অভিযোগ উড়িয়ে দেন৷ কিন্তু ডিজিসিএ ওই দুই পাইলটের লাইসেন্স বাতিল করে জেট এয়ারওয়েজকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করেছে৷ অন্যদিকে, রবিবার রাজস্হানের উদয়পুর থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ঘরোয়া উড়ান রাতে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৮ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করে৷ বিমানটির সামনের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি৷ এদিনই স্পাইস জেট ও গো এয়ারের দু’টি যাত্রীবাহী বিমান গোয়ার মাঝ আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়াতে পেরেছে৷ এয়ার ট্রাফিক কন্ট্রোলের এবং রুট ম্যাপের ত্রূটির জন্য এই দুর্ঘটনা ঘটে কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.