সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভাবশালী পরিবারের সদস্যরা যোগ দিতে যাবেন বিয়েবাড়িতে৷ তাই চাই আস্ত একটা বিমান৷ কিন্তু বিমানে যে অন্য যাত্রীরাও আছেন! তাহলে উপায় কী? প্রভাবশালীরা তো আর পিছু হঠবেন না৷ তাই নামিয়ে দেওয়া হল সাধারণ যাত্রীদেরই৷ এই অভিযোগই উঠল জেট এয়ারওয়েজের বিরুদ্ধে৷ বিমান থেকে নামতে যাত্রীদের ঘুষ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ এই ঘটনায় দিনভর তোলপাড় নেট-দুনিয়া৷
শুক্রবার সকালে মুম্বই থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ফ্লাইট নম্বর 9W7083-এর৷ ওই ফ্লাইটে করেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিযুক্ত গুজরাতি পরিবারের ৮০ জন সদস্যের৷ কিন্তু এদের মধ্যে ১৭ জন দেরি করে বিমানবন্দরে আসেন৷ অভিযোগ, বিমান ছাড়ার সময় হয়ে গেলেও পরিবারের ওই ১৭ জনের জন্য অপেক্ষা করতে বিমানকর্মীদের উপর চাপ সৃষ্টি করে ওই পরিবার৷ এমনকী, শেষ মুহূর্তের রুটিন তল্লাশি ছাড়াই বিমানে প্রবেশ করতে দেওয়া হয় তাঁদের৷
বিষয়টি নিয়ে অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানাতে শুরু করেন৷ অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে জেট এয়ারওয়েজের তরফে বিক্ষোভকারী যাত্রীদের টাকা ‘অফার’ করা হয়৷ সূত্রের খবর, বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডার পর জেট এয়ারওয়েজের দেওয়া ১০,০০০ টাকা নিয়ে বিমান থেকে নেমেও যান পাঁচ যাত্রী৷ গুজরাতের ওই পরিবারের সঙ্গে এক মন্ত্রীর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁর প্রভাবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বাকি যাত্রীরা৷ এ বিষয়ে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার