সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঝাড়খণ্ডে মাওবাদী হামলা৷ শহিদ হয়েছেন জাগুয়ার বাহিনীর সাতজন জওয়ান৷ ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা৷ ঝাড়খণ্ড-ছত্তিশগড় সীমান্ত লাগোয়া গারওয়ায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জাগুয়ার বাহিনী৷ সংঘর্ষ চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ তাতেই সাতজন জওয়ানের মৃত্যু হয়৷ এই বিস্ফোরণে জখম হয়েছেন অন্ততপক্ষে চারজন৷ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক৷
[শিখ যুবকের সাজে গ্রেপ্তারি এড়িয়েছিলেন মোদি, কখন জানেন?]
ঝাড়খণ্ডের এই এলাকায় দীর্ঘদিন ধরে মাওবাদীদের নিরাপদ আস্তানা৷ গেরিলাদের হাত থেকে ওই এলাকা দখল মুক্ত করতে সম্প্রতি জাগুয়ার বাহিনী ও সিআরপিএফ যৌথ অভিযান শুরু করেছে৷ মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা ছাড়াও সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে৷
Jharkhand: Rescue operation underway for 4 Jharkhand Jaguar personnel who were injured in a landmine blast triggered by Naxals in a forest in Garwa district yesterday. pic.twitter.com/N7fHIIOtDc
— ANI (@ANI) June 27, 2018
মঙ্গলবার থেকে ওই এলাকায় আবারও শুরু হয়েছে মাও বিরোধী অভিযান৷ সন্ধেয় জাগুয়ার বাহিনী ও সিআরপিএফের যৌথ দল ঝাড়খণ্ড-ছত্তিশগড় সীমান্ত লাগোয়া গারওয়ারে পৌঁছয়৷ শুরু হয় অভিযান৷ মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জাগুয়ার বাহিনী৷ সেই সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ ল্যান্ডমাইন বিস্ফোরণে একে একে ছজন জওয়ান শহিদ হন৷ বুধবারও শহিদ হন আরও এক জওয়ান৷ এই বিস্ফোরণে চারজন জওয়ান জখম হয়েছেন৷ প্রত্যেকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷
[চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যেই তোলা যাবে পিএফ-এর ৭৫ শতাংশ টাকা]
ডিআইজি বিপুল শুক্লা বলেন, গারওয়ারে এখনও মাওবিরোধী অভিযান জারি রয়েছে৷ খবর মিলেছে, বেশ কয়েকজন জওয়ান শহিদ হয়েছেন৷ জখমদের শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে৷
গত রবিবারও কুজরুমে মাওবিরোধী অভিযান চালায় জাগুয়ার বাহিনী ও সিআরপিএফ৷ গুলির লড়াইয়ে তিন জওয়ান শহিদ হন৷ তারপরই মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন সাত জওয়ান৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!