সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে আসা মাত্রই হইচই পড়ে গিয়েছিল৷ ফ্রিতে 4G স্পিডের নেট ও কলের সুবিধা পেতে দোকানে দোকানে লাইন দিয়েছিলেন মানুষ৷ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ফ্রিতে রিলায়েন্স ‘জিও’র এই পরিষেবা খুব শিগগিরিই বন্ধ হতে চলেছে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এ কড়া নিয়মের ফ্যাসাদে ডিসেম্বরের ৩ তারিখেই ফ্রি কল ও নেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে রিলায়েন্স৷
কিন্তু এখন শোনা যাচ্ছে অন্যকথা৷ সূত্রের খবর মানলে, আগামী বছরের মার্চ পর্যন্ত ফ্রি কল ও 4G স্পিডের নেট পরিষেবা পাবেন ‘জিও’ উপভোক্তারা৷ সম্প্রতি রিলায়েন্স ‘জিও’র স্ট্র্যাটেজি ও প্ল্যানিং হেড অংশুমান ঠাকুর জানান, ফ্রি-এর পরিষেবা দিলেও আমাদের কাছে প্রচুর নেটওয়ার্ক সমস্যার অভিযোগ এসেছে৷ এর প্রতিকারে সবরকম ব্যবস্থা আমরা করেছি৷ এই বিষয়টি ট্রাইকেও জানানো হয়েছে৷ যতদিন না আমরা ঠিকমতো পরিষেবা দিতে পারছি, ততদিন উপভোক্তাদের থেকে তার মূল্য নেওয়ার কোনও অধিকার আমাদের নেই৷
প্রসঙ্গত, ট্রাই-এর নিয়ম অনুযায়ী কোনও কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করার ৯০ দিন পর্যন্ত ফ্রি পরিষেবা প্রমোশনাল অফার হিসেবে দিতে পারে৷ তবে, এরপর সেই অফার তুলে নিতে হয়৷ শোনা যাচ্ছে, নিয়মের এই গেরো থেকে বের হতে নতুন কৌশল অবলম্বন করতে পারে ‘জিও’৷ নাম পরিবর্তন করে তারা উপভোক্তাদের দিতে পারেন একই পরিষেবা৷ যাতে নিয়মও লঙ্ঘন না হয়, আবার উপভোক্তারাও যাতে পেতে পারেন ফ্রি পরিষেবা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার