সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। নিজেদের বেতন থেকে একদিনের অর্থ শহিদ পুলিশ আধিকারিকদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, চলতি বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন পুলিশ আধিকারিক ও দুজন উচ্চপদস্থ কর্তা। এঁদের পরিবারের হাতেই তুলে দেওয়া হবে একদিনের বেতন।
[বন্ধুদের হাতেই চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার, ছুড়ে ফেলা হল নাবালিকাকে]
জম্মু ও কাশ্মীর পুলিশ এই সব শোকাহত পরিবারের পাশে আছে। তাদের সাথে সমব্যথী। মূলত এই বার্তা পৌঁছে দিতেই বেতনের একাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্রের তরফে জানানো হয়, প্রতিবছরই জঙ্গি হামলায় বহু পুলিশ কর্মীর মৃত্যু হচ্ছে৷ এই ঘটনায় তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই সিদ্ধান্ত। পুলিশ মহলের ওপরের তলা থেকে তৃণমূল স্তর পর্যন্ত কর্মীরা এই সিদ্ধান্তে সহমত বলে খবর।
[শ্মশানেই কেঁদে উঠল ‘মৃত’ শিশু! তারপর…]
এর আগে, জম্মু ও কাশ্মীর সরকার জঙ্গি সংঘর্ষে নিহত পুলিশ আধিকারিক ফিরোজ আহমেদ দার-সহ আরও পাঁচ পুলিশকর্মীর পরিবারের পাশে দাঁড়ায়। আর্থিক সাহায্যের পাশাপাশি, তাদের পরিবারের সন্তানদের পড়াশোনার খরচও প্রশাসন চালাবে বলে জানায়।
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!