Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Adani Defamation Case

জনসমক্ষে আদানির সংস্থাকে হেয় করার চেষ্টা! জেল ও জরিমানার মুখে সাংবাদিক

রায়দানের পরই ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতার পঙক্তি ব্যবহার করে ওই সাংবাদিক লিখেছেন, 'হাম দেখেঙ্গে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৯:৪৮

options
link
জনসমক্ষে আদানির সংস্থাকে হেয় করার চেষ্টা! জেল ও জরিমানার মুখে সাংবাদিক zoom
Advertisement

আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের বিরুদ্ধে ভুয়ো ও অবমাননাকর তথ্য ছড়ানোর (Adani Defamation Case) অপরাধে দোষী সাব্যস্ত হলেন সাংবাদিক রবি নায়ার। তাঁকে একবছরের সাজা শোনাল গুজরাটের গান্ধীনগরের জেলা আদালত। রবির বিরুদ্ধে ফৌজদারি আইনে মানহানির মামলা করেছিল আদানির সংস্থা।

ঠিক কী অভিযোগ ছিল রবির বিরুদ্ধে? আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের দাবি ছিল, রবি নায়ার মিথ্যে টুইটের একটি সিরিজ প্রকাশ ও প্রচার করেছেন। পাশাপাশি অবমাননাকর মন্তব্যও করেছেন। উদ্দেশ্য, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড সর্বোপরি আদানি গ্রুপের ভাবমূর্তির ক্ষতি করা। আদালতে আদানির সংস্থা আরও জানায়, কোনও যুক্তিগ্রাহ্য সমালোচনা নয়, ওই টুইটগুলি করাই হয়েছিল সংস্থার ভাবমূর্তি জনমানসে ও বিনিয়োগকারীদের কাছে নষ্ট করতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জেলাশাসক জানিয়েছেন, একজন সাংবাদিক ও জনবার্তাজ্ঞাপক হিসেবে রবি নায়ারের আরও বেশি সচেতন থাকা দরকার ছিল ডিজিটাল মঞ্চে মন্তব্য করার আগে। বিশেষ করে, কারও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বিষয়ে।

বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালত জানিয়ে দিল, আদানির সংস্থা সফলভাবে এই মামলায় তাদের যুক্তিগুলি পেশ করতে পেরেছে। যা থেকে রবিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। একবছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে রবিকে। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। জেলাশাসক জানিয়েছেন, একজন সাংবাদিক ও জনবার্তাজ্ঞাপক হিসেবে রবি নায়ারের আরও বেশি সচেতন থাকা দরকার ছিল ডিজিটাল মঞ্চে মন্তব্য করার আগে। বিশেষ করে, কারও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বিষয়ে। আদালত আরও উল্লেখ করেছে যে, যেহেতু ফৌজদারি মামলা হিসাবেই বিচারযোগ্য এই মামলা, তাই শাস্তির বিষয়ে পৃথক শুনানির প্রয়োজন নেই। এদিকে এই রায়দানের পরই রবি নায়ার বিখ্যাত কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতার পঙক্তি ব্যবহার করে এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘হাম দেখেঙ্গে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.