সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে বাকস্বাধীনতা হরণের চেষ্টা! প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি ছুরির কোপ দেওয়া হয় ওই সাংবাদিকের উপরে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু। তাঁর বয়স ৫৪ বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে ছিলেন। তখনই আচমকা পাপ্পুর উপরে চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় ওই সাংবাদিককে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানি নেহরু হাসপাতালে। কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও মেলেনি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু আচমকা কেন এমন মর্মান্তিক পরিণতি হল ৫৪ বছর বয়সি সাংবাদিকের? খুনের নেপথ্যে এখনও কোনও মোটিভ খুঁজে পাননি তদন্তকারীরা। অ্যাডিশনাল ডেপু্টি কমিশনার পুষ্কর ভার্মা জানান, প্রয়াত সাংবাদিক পাপ্পু হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। কিন্তু পাপ্পুকে কেন খুন করা হল, তার উত্তর নেই পুলিশের কাছে। ভরসন্ধেয় পাপ্পুর এমন মর্মান্তিক পরিণতি কেন হল, তা নিয়ে সুবিচার চায় পরিবার। তাঁরা চান খুনিদের কঠোর শাস্তি হোক।
পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের পাকড়াও করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালাতে গিয়ে এনকাউন্টারে জড়িয়ে পড়ে সে। পায়ে তিনটি গুলি লাগে। আপাতত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?