Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
JP Nadda

উজ্জয়িনীতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিশেষ সফরে মহাকাল মন্দিরে পূজা ও আরতি দর্শন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের উপস্থিতিতে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫, ১৫:০৯

options
link
উজ্জয়িনীতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিশেষ সফরে মহাকাল মন্দিরে পূজা ও আরতি দর্শন zoom
Advertisement

হেমন্ত মৈথিল, উজ্জয়িনী: আধ্যাত্মিক চেতনার পীঠস্থান উজ্জয়িনীতে সোমবার রাতে এক বিশেষ সফরে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের(Dr. Mohan Yadav) উপস্থিতিতে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন। এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

JP Nadda offered prayers at the Mahakal Temple in Ujjain

Advertisement

সোমবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী মহাকাল মন্দিরের সান্ধ্য আরতিতে অংশগ্রহণ করেন। তিনি জানান, উজ্জয়িনীতে পা রাখলেই এক অপূর্ব আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তি অনুভব করেন। মন্দিরের চূড়া দর্শনের অভিজ্ঞতাকে তিনি ‘অবিস্মরণীয়’ বলে অভিহিত করেন। জেপি নাড্ডা (JP Nadda) বলেন, ‘যেখানে সকাল-সন্ধ্যা মহাকালের আরতির ধ্বনি প্রতিধ্বনিত হয়, সেই পরিবেশে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার।’

JP Nadda offered prayers at the Mahakal Temple in Ujjain

সফর চলাকালীন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব তাঁকে নবনির্মিত ‘সম্রাট বিক্রমাদিত্য হেরিটেজ হোটেল’ ঘুরিয়ে দেখান। মন্দির সংলগ্ন মহারাজ ওয়াদার এই ভবনটি আগে একটি স্কুল ছিল। পর্যটন দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটিকে একটি রাজকীয় হেরিটেজ হোটেলে রূপান্তরিত করেছে। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে দর্শনার্থীরা উজ্জয়িনীর প্রাচীন ঐতিহ্য ও আধুনিক পরিষেবার এক অনন্য সমন্বয় উপভোগ করতে পারবেন।

জেপি নাড্ডা মধ্যপ্রদেশের বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে রাজ্যে শিল্পায়নের জোয়ার এসেছে। একই সঙ্গে উজ্জয়িনীতে প্রাচীন রীতিনীতি বজায় রেখে যে ‘হেরিটেজ ওয়াক’ তৈরি হয়েছে, তা প্রশংসার যোগ্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.