সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশ পুলিশের যৌথ অভিযানে খতম হল ৬ নাগা জঙ্গি। উভয়পক্ষের গুলির লড়াইয়ে জখম হয়েছেন অসম রাইফেলসের এক জওয়ানও। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের লংডিং জেলায়।
Jt team of Assam Rifles & Arunachal Pradesh Police conducted an early morning action today in Longding dist near Nginu village. 6 NSCN -IM armed cadre killed, 1 Assam Rifle personnel injured. 4 AK-47, 2 Chinese MQ recovered so far. Operation on: RP Upadhyaya,DGP Arunachal Pradesh pic.twitter.com/K1bW8zuTvO
Advertisement— ANI (@ANI) July 11, 2020
কিছুদিন ধরেই অরুণাচল ও অসমের বিভিন্ন এলাকায় চিনের মদতপুষ্ট ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আই এম (NSCN -IM) গোষ্ঠীর সদস্যরা সক্রিয় হয়ে উঠছে বলে খবর পাওয়া যাচ্ছিল। শুক্রবার রাতে গোয়েন্দাদের সূত্রে খবর পেয়ে অরুণাচলের লংডিং জেলার এনগিনু গ্রামে অভিযান চালায় অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশ পুলিশের যৌথবাহিনী। আর শনিবার ভোরে জঙ্গিদের সন্ধান মিলতেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এর জেরে খতম হয় ৬ নাগা জঙ্গি। জখম হন অসম রাইফেলসের এক জওয়ান। এখনও বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: একদিনে ফের রেকর্ড ভাঙা সংক্রমণ, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৮ লক্ষ]
এপ্রসঙ্গে অরুণাচল প্রদেশের ডিজিপি (DGP) আরপি উপাধ্যায় জানান, শনিবার ভোর লংডিং জেলার এনগিনু গ্রামে ৬ নাগা জঙ্গিকে খতম করেছে অসম রাইফেলস ও অরুণাচল পুলিশের যৌথবাহিনী। এর ফলে অসম রাইফেলসের এক জওয়ানও জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি একে ৪৭ রাইফেল ও চিনের তৈরি দুটি ড্রোন (Chinese MQ) উদ্ধার হয়েছে। বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।
[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে মুম্বইয়ের শপিং মল, ঝুঁকি নিয়ে সেই ভয়াবহ আগুন নেভাচ্ছে ‘ফায়ার রোবট’]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক