সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কন্ডেয় কাটজু। এমনিতে বেশ কড়া ধাতের মানুষ সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। বিচারকার্য ছাড়ার পর থেকেও বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বেশিরভাগ সময় ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দিতেই দেখা যায় সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতিকে। তবে এবারে সামনে আনলেন নিজের মনের কোণে লুকনো প্রেমের কথা। কাটজুর এই প্রেমের পাত্রী আর কেউ নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বর্তমানে যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
নিজের পোস্টে কাটজু জানিয়েছেন, জয়ললিতার প্রতি তাঁর আকর্ষণ তরুণ বয়স থেকেই ছিল। সময়ের সঙ্গে যা আরও পরিণত হয়েছে। অসুস্থ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে প্রাক্তন বিচারপতি তাঁকে ‘শেরনি’ আখ্যা দিয়েছেন। আর জয়ললিতার বিরোধীদের ‘লঙ্গুর’ বলে সম্বোধন করেছেন। আম্মার প্রেমের ফল্গুধারা যে এখনও তাঁর মনের অতলে বয়ে চলেছে, সেকথাও জানাতে ভোলেননি কাটজু।

নিজের প্রেমকাহিনি ফেসবুকে পোস্ট করেই বিপদ বুঝে তা ডিলিট করে দেন কাটজু। তবে ততক্ষণে তাঁর গোপন প্রেমের সুবাস ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সর্বশেষ খবর
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!