Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

উপনির্বাচনে দিকে দিকে বিজেপিকে ধাক্কা, কৈরানায় জয়ী মহাজোট

শক্তি বৃদ্ধি কংগ্রেসের, কোনক্রমে মুখ রক্ষা মোদি-শাহের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৮, ১৫:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৮, ১৫:১৭

options
link
উপনির্বাচনে দিকে দিকে বিজেপিকে ধাক্কা, কৈরানায় জয়ী মহাজোট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভার আগে কেন্দ্রের বিজেপি সরকারকে একটা মোক্ষম ধাক্কা দিতে চেয়েছিল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী জোট৷ বৃহস্পতিবার দশটি বিধানসভা ও চারটি লোকসভার আসনে উপনির্বাচনের ফলাফলে বলছে, সেই ধাক্কাটা বোধহয় দিয়েই ফেলল তারা৷ গেরুয়া ব্রিগেডকে বুঝিয়ে দিল, তাদের হালকা ভাবে নিলে ২০১৯-এ মহাভুল করবে গেরুয়া শিবির৷ এই উপনির্বাচনে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে ছিল উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রটি৷ গোরক্ষপুর-ফুলপুরের পরে সেখানেই ছিল মহাজোটের মহাপরীক্ষা৷ সেখানেও বিজেপিকে ধরাশায়ী করতে পেরেছে মহাজোট৷ পাশাপাশি, মোদি-শাহের স্নায়ুর চাপ বাড়িয়ে নিজেদের ভোটব্যাংক ফিরে পাচ্ছে কংগ্রেস৷ একাধিক জায়গায় হারানো জমি ফিরে পাচ্ছেন রাহুল ব্রিগেড৷

[হোয়্যাটসঅ্যাপকে টেক্কা দিতে বাজারে নয়া মেসেজিং অ্যাপ আনছে পতঞ্জলী]

Advertisement

একক লড়াইয়ে পথে না হেঁটে মহাজোট করে শাসক বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশের গোরক্ষপুর-ফুলপুরে ময়দানে নেমেছিলেন মায়াবতী ও অখিলেশ যাদব৷ দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে কাছাকাছির আসার লাভও পেয়েছেন তাঁরা৷ উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র গোরক্ষপুরে ধরাশায়ী হয়েছে বিজেপি৷ সেই একই রণকৌশল সম্বল করে রাজ্যের অন্য একটি লোকসভা কেন্দ্র কৈরানাতে নেমেছে মহাজোট৷ এবার কেবল অখিলেশের সপা ও মায়াবতীর বিএসপি-ই মহাজোটের সঙ্গী হয়নি৷ জোটসঙ্গী হয়েছে অজিত সিংয়ের রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও আম আদমি পার্টি৷ একের বিরুদ্ধে এক নীতিতে, কৈরানা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিং-য়ের বিরুদ্ধে মহাজোটের প্রার্থী হয়েছেন আরএলডি-র তবসুম খান৷ মৃগাঙ্ক সিং হলেন ওই কেন্দ্রেরই মৃত বিজেপি সাংসদ হুকুম সিং-য়ের মেয়ে৷ ২০১৪-তে বিপুল সংখ্যক ভোট পেয়ে কৈরানা থেকেই জয় পেয়েছিলেন হুকুম সিং৷ কিন্তু বৃহস্পতিবার ফলাফল ঘোষণার সময় প্রথম থেকেই লক্ষ্য করা যায় উলটো চিত্র৷ বিজেপি প্রার্থীকে তথা মৃত সাংসদের মেয়ে মৃগাঙ্ক সিং-কে অনেক পিছনে ফেলে এগিয়ে যান মহাজোট তথা আরএলডি প্রার্থী তাবাস্সুম খান৷ একইভাবে মহারাষ্ট্রের দুটি লোকসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন৷ সেখানেও বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে শরদ পাওয়ারের এনসিপি৷ বান্দ্রা-গোন্দিয়া আসনে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তাঁরা৷ অন্য একটি লোকসভা আসনে কোনক্রমে মান বাঁচাতে পেরেছে গেরুয়া ব্রিগেড৷ পালঘর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি৷ অন্যদিকে, নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এনডিপিপি৷

[নিপার ছোবলে কেরলে আরও ২ জনের মৃত্যু]

একই ছবি ১৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও৷ সেখানেও বেশিরভাগ স্থানে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিরোধীরা৷ পরস্পর বেশকিছু নির্বাচনে ব্যর্থতার মুখ দেখেছিল রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস৷ সেক্ষেত্রে প্রথমে কর্ণাটক ও পরে এই উপনির্বাচনগুলি ছিল রাহুল ব্রিগেডের কাছে প্রেস্টিজ ফাইট৷ জেডিএস-কে সঙ্গে নিয়ে কর্ণাটকে সম্মান রক্ষা হয়েছে কংগ্রেসের৷ তবে এবার এই উপনির্বাচনগুলিতেও হয়ত মুখরক্ষা হচ্ছে হাত শিবিরের৷ মেঘালয়ের আমপাটি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে তাঁরা৷ কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন কর্ণাটকের আরআর নগর বিধানসভা কেন্দ্রে৷ পাঞ্জাবে আরও ভাঙল বিজেপি৷ সেখানে একচ্ছত্র ক্ষমতা বজায় রেখে সাহাকোট বিধানসবা আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ রাজ্যর মহেশতলা বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের ধারা বজায় রাখল শাসক তৃণমূল কংগ্রেস৷ তবে উল্লেখযোগ্য ভাবে, সিপিএম-কে পিছনে ফেলে এই কেন্দ্রে ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির৷ ঝাড়খণ্ডের সিল্লি বিধানসভা কেন্দ্রে তাদের শক্তি প্রদর্শন করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷ সেখানে জয়ের অনেক কাছে পৌঁছে গিয়েছে তাঁরা৷ একই ভাবে বিহারের জোকিহাট বিধানসভা কেন্দ্রে জয়ের পেয়েছে লালুর দল আরজেডির৷ জোর ধাক্কা খেয়েছে বিজেপি ও নীতিশ কুমার জেডিইউ-য়ের জোট৷ ক্ষয়িষ্ণু অবস্থাতেও কেরলের চেঙ্গানুরে তাদের ক্ষমতা ধরে রাখতে পেরেছে সিপিএম৷ সেখানেও জয় পেয়েছে কাস্তে-হাতুড়ি শিবির৷ উত্তরপ্রদেশের নুরপুর বিধানসভা কেন্দ্রটিতে নিজেদের শক্তি প্রদর্শন করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি৷ বিজেপিকে পিছনে ফিরে ওই কেন্দ্রে জয় পেয়েছে সপা৷ টিমটিম করে কেন্দ্রের শাসক দল বিজেপির আলো জ্বলছে ঝাড়খণ্ডের গোমিয়া ও উত্তরাখণ্ডের থারালি বিধানসভা কেন্দ্রে৷ এই দুটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে গেরুয়া শিবির৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.