এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। কাকলির অভিযোগ, তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের। এমনকী প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রেও শামিল ছিল বাংলার তৎকালীন শাসকদল। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি বিস্ফোরক চিঠি দিয়েছেন বারাসতের সাংসদ।
এই বিষয়ে আরও খবর
আসলে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক ইমরানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের। শুধু তাই নয়, বাংলায় তৃণমূল জমানায় যে বিরাট চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল, সেই কেলেঙ্কারির টাকাও গিয়েছে বাংলাদেশে। এবং সেই টাকা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের নির্বাচিত সরকার ফেলার কাজে।
এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে যে তৎকালীন রাজ্য সরকারের আমলে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়নি, সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্ট। ওই রিপোর্টের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এস জয়শঙ্করকে বিস্ফোরক চিঠি দিয়েছেন কাকলি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তিনি। চিঠিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ লিখছেন, “এই অভিযোগগুলি এখনও প্রমাণিত নয় ঠিকই, কিন্তু এগুলি এতটাই গুরুতর অভিযোগ যে সত্যতা যাচাই করা অতি প্রয়োজনীয়। সেজন্যই পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”
কাকলির এই অভিযোগগুলি সত্যি হলে তৃণমূল রীতিমতো বিপাকে পড়ে যেতে পারে। এমনিতেই ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে আন্তর্জাতিক স্তরে কাটাছেঁড়া চলছে। তারপর কাকলির আনা এই অভিযোগ সত্যি প্রমাণ হলে গোটা দলকেই দেশদ্রোহিতার অভিযোগের মুখে পড়তে হতে পারে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
-
ব্রাজিলের বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, প্রয়াত সেলেকাওদের বিশ্বজয়ী কিংবদন্তি ডিফেন্ডার
-
রোম্যান্সের টানে ‘টিন্ডারে’ হানিট্র্যাপের খপ্পরে মহিলা বিচারক, ৫২ লাখ খুইয়ে পরিচারিকাকে দিয়ে FIR
-
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার, সলমন-লরেন্স বিষ্ণোই ‘রিল’ চরিত্রের কী নামকরণ?
-
মীনাক্ষীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্যসভার কং প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত



