সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ধর্মস্থান থেকে ১০০ মিটারের মধ্যের এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসাবে ঘোষণা করল কামরূপ জেলা প্রশাসন। শুক্রবারই এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে। মন্দির, মসজিদ, গুরুদ্বার-সহ যেকোনও রকম ধর্মস্থানের ক্ষেত্রেই এই নির্দেশ বহাল থাকবে।
[মেয়ের বিয়েতে বাজনা, দলিতদের কুয়োয় ঢালা হল কেরোসিন]
কামরূপ (মেট্রোপলিটন) জেলা ম্যাজিস্ট্রেট ডঃ অঙ্গমাথু জানান, অসম সরকারের দূষণ নিয়ন্ত্রণ আইন ২০০০ সাল অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে কোনও ধর্মস্থান থেকে ১০০ মিটারের মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে কি না তা নিয়ে নির্দেশিকায় স্পষ্ট করে কিছু বলা হয়নি। সংবাদমাধ্যমের কাছেও এ প্রশ্নের জবাব দিতে চাননি জেলা ম্যাজিস্ট্রেট। তবে তিনি বলেন, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এমনিই লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
[পাতে পড়ছে না করলার পদ-বেগুন ভাজা, মন খারাপ লন্ডনবাসীর!]
‘সাইলেন্ট জোন’-এর আওতায় রাখা হয়েছে সবরকম সরকারি ও বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চ, মনাস্ট্রি, মঠকে। অর্থাৎ এগুলি থেকে ১০০ মিটারের মধ্যে কোনওরকম আওয়াজ বরদাস্ত করা হবে না। লোক নির্মাণ বিভাগকে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এইসব প্রতিষ্ঠানের আশেপাশে বোর্ড লাগিয়ে ‘সাইলেন্ট জোন’ লিখে দেওয়ার জন্য।
[মদ্যপ স্বামীকে শায়েস্তা করতে নববধূদের কাপড় কাচার ব্যাট উপহার মন্ত্রীর]
প্রতিদিন আজানের শব্দে ঘুম ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে সম্প্রতি কম বিতর্কে জড়াতে হয়নি সোনু নিগমকে। তাকে নিয়ে ফতোয়া পর্যন্ত জারি করা হয়। কেউ কেউ বলছেন, সোনুর বক্তব্য থেকেই বুঝি বা অনুপ্রাণিত হয়েছে গুয়াহাটি প্রশাসন।
সর্বশেষ খবর
-
মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্টও, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত!
-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না’, বেআইনি নির্মাণ মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা হাই কোর্টের
-
স্মৃতিতে সিদ্ধার্থ, হাত নতুন ‘প্রেমিকে’র হাতে, শেহনাজকে গাড়িতে তুলে কোলে বসালেন কে?
-
১০ দিন গা ঢাকা, খুন-ডাকাতি-তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রিষড়ার ‘ত্রাস’ কমল!
-
খাস কলকাতায় মামার যৌন লালসার শিকার শিশু! লেকটাউন থানায় দায়ের অভিযোগ