Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের

এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৫:৫৯

options
link
দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপন্যাসে নিজের মতো করে হিন্দু দেবতাকে ব্যাখ্যা করেছিলেন। তার জেরে গ্রেপ্তারও হতে হয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার লেখকের মুখে কালি ছিটিয়ে তাঁকে চেতাবনি দিয়ে গেল কট্টরবাদী হিন্দু সংগঠন। কন্নড় ভাষার লেখক যোগেশ মাস্টার শিকার হলেন এই হেনস্তার।

পণের জন্য অন্তঃসত্ত্বাকে খুন, স্বামী-সহ গ্রেপ্তার ৪

এক বইপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কর্নাটকের দেবনাগরিতে উপস্থিত ছিলেন লেখক। জানা যাচ্ছে, চায়ের স্টলে যখন লেখক বসেছিলেন, তখনই তাঁর উপর চড়াও হয় আট-নয় জনের দল। তাঁর মুখে কালি ছেটানো হয়। সেইসঙ্গে তাঁকে সতর্কও করে দেওয়া হয়। জানানো হয়, আবারও যদি তিনি হিন্দু দেবতার বিরুদ্ধে লেখেন, তবে তাঁকে ফল ভোগ করতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, লেখকের ‘ধুন্দি’ নামক উপন্যাসে এসেছে গণেশ প্রসঙ্গ। হিন্দু সংগঠনগুলির দাবি ছিল, বইতে যেভাবে গণেশকে ব্যাখ্যা করা হয়েছে তা যথার্থ নয়। বেশ খারাপভাবেই হিন্দু দেবতার ইন্টারপ্রিটেশন করা হয়েছে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে এই দাবিতে ২০১৩ সালে লেখকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার জেরে লেখককে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু সে ঘটনার রেশ এখনও কাটেনি।

রোহিত ভেমুলার স্মৃতি উসকে আত্মঘাতী দলিত ছাত্র

যে বইয়ের প্রকাশ উপলক্ষ্যে হাজির ছিলেন যোগেশ, সে বইয়ের লেখকও একজন সাংবাদিক। কন্নড় ভাষায় একটি ট্যাবলয়েড সম্পাদনা করেন তিনি। এই ঘটনার জেরে অনুষ্ঠানের আয়োজক সংস্থা প্রতিবাদ মিছিল বের করে। থানায় অভিযোগও দায়ের করা হয়। তাঁদের দাবি, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরাই এ কাজ করেছেন। এই মর্মে অভিযোগও দায়ের করা হয় দেবনাগরি থানায়। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায়।

গোয়া নিয়ে কংগ্রেসের আর্জি শুনতে রাজি সুপ্রিম কোর্ট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.