সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! সেই সন্দেহে স্ত্রী ও দুই সন্তানকে মেরে আত্মঘাতী হলেন স্বামী। শনিবার রাতে উত্তরপ্রদেশের কানপুরে একটি বাড়ি থেকে ৪ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহে পরিবারের সকলকে খুন করে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
ইন্দ্রপাল নিশাদ (৪০) গুজরাটের (Gujarat) কারথানায় কাজ করেন। দিন দুয়েক আগে কানপুরে নিজের বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়েকেনিয়ে থাকতেন। শুক্রবার ফেসবুক লাইভ করে নিশাদ অভিযোগ করেন, তাঁর স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন। এনিয়ে দুজনের মধ্যে অশান্তিও হচ্ছিল। শেষপর্যন্ত শনিবার দুই সন্তান ও স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
[আরও পড়ুন: ১৬-২২ এপ্রিলের Horoscope: নতুন বছরের প্রথম সপ্তাহটি কেমন যাবে আপনার? জেনে নিন রাশিফল]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেখেন, বিছানার উপর তিনটে লাশ পড়ে রয়েছে। শরীরজুড়ে আঘাতের চিহ্ন। আর সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন নিশাদ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফরেনসিক টিমও। পুলিশের প্রাথমিক ধারনা, স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মহত্যা করেছেন ওই ব্যাক্তি।
[আরও পড়ুন: ১৬-২২ এপ্রিলের Horoscope: নতুন বছরের প্রথম সপ্তাহটি কেমন যাবে আপনার? জেনে নিন রাশিফল]
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের