Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Karnataka

ডেঙ্গুকে মহামারী ঘোষণা কর্নাটকের, আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

নাগরিক সচেতনতায় লম্বা নির্দেশিকা জারি সরকারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ২০:০৬

options
link
ডেঙ্গুকে মহামারী ঘোষণা কর্নাটকের, আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়াল zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে দক্ষিণের রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এই অবস্থায় ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা করল কর্নাটক সরকার। কর্নাটক মহামারি আইন, ২০২০ আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্নাটক সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে যে বসতবাড়ি হোক বা দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সবখানেই নির্দিষ্ট স্বাস্থবিধি মেনে চলতে হবে। না মানলে জরিমানা হবে।

সরকারি হিসাবে চলতি বছরে কর্নাটকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাপিয়ে গিয়েছে। তবে এখনই ডেঙ্গি আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগের পর্যায় পৌঁছায়নি। তার পরেও বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ কর্নাটকের কংগ্রেস সরকার। সেই কারণেই মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ডেঙ্গুকে মহামারি বলে ঘোষণা করা হয়েছে। এইসঙ্গে নাগরিক সচেতনতায় লম্বা নির্দেশিকা জারি হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

সরকারি বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মশা কোথাও বংশ বিস্তার করছে কিনা সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি নজর রাখতে হবে নাগরিকদেরও। জমা জল রাখা যাবে না কোনও পাত্রে বা অন্য কোথাও। যেহেতু সেখানে মশা ডিম পাড়ে। আরও বলা হয়েছে, নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বসতবাড়ির ক্ষেত্রে শহর এলাকায় জরিমানার পরিমাণ ৪০০ টাকা। গ্রামীণ এলাকায় জরিমানা হবে ২০০ টাকা। অন্যদিকে বাণিজ্যিক ভবনগুলির ক্ষেত্রে শহরে জরিমানা ১০০০ টাকা, গ্রামে তা ৫০০ টাকা। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে সিদ্দারামাইয়ার রাজ্যে।

 

[আরও পড়ুন: ‘অনেকটা পথ বাকি…’, ধর্ষণ বিরোধী বিল নিয়ে ডেরেকের পোস্টে রবার্ট ফ্রস্টের কবিতা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.