সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় যে ধরনের নাশকতা ঘটানো হয়েছে, ভারতে তারচেয়েও বড় রকমের জঙ্গি হামলার ছক কষছে জঙ্গি সংগঠন আইএস৷ তাদের টার্গেটে রয়েছে ভারতের সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল৷ শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কর্ণাটকের ডিজি-আইজিপি নীলমণি এন রাজু৷ এই মর্মে ওই সাত রাজ্যকে চিঠিও লিখেছেন তিনি৷ দিয়েছেন চূড়ান্ত সতর্কবার্তা৷
[ আরও পড়ুন: অন্ধকারের সঙ্গে লড়তে হচ্ছে, আফশোস মোদির চপারে তল্লাশি চালানো আধিকারিকের ]
জানা গিয়েছে, একটি ফোনের সূত্র ধরেই এই তথ্য পেয়েছেন কর্ণাটক পুলিশের এই শীর্ষ আধিকারিক৷ তিনি জানতে পেরেছেন, জঙ্গি টার্গেটে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া, মহারাষ্ট্রের মতো সাতটি রাজ্য৷ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি৷ তিনি এও জানান, হামলা হতে পারে ট্রেন বা ওই রাজ্যগুলির কোনও ব্যস্ততম স্টেশনে৷ শ্রীলঙ্কায় যেমন আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ এক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা৷
[ আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ভোটে লড়তে দিল না কংগ্রেস, কটাক্ষ জেটলির ]
অন্যদিকে ভুয়ো ফোনের মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশের খবর রটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম স্বামী সুন্দরমূর্তি৷ জানা গিয়েছে, পুলিশকে ফোন করে ওই ব্যক্তি জানান, শহরে প্রবেশ করেছে ১৯ জন জঙ্গি৷ বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে তারা৷ শ্রীলঙ্কার মতোই নাশকতার ছক রয়েছে তাদের৷ কর্ণাটক প্রশাসনের তরফে জানানে হয়েছে, ওই ফোন পাওয়ার পরই নড়েচড়ে বসে কোলার ও বেঙ্গালুরুর পুলিশ৷ সঙ্গে সঙ্গে ওই খবর পৌঁছে দেওয়া হয় স্পেশ্যাল স্কোয়াডের কাছে৷ ফোন কলের সূত্র ধরেই স্বামী সুন্দরমূর্তিকে আভাতোহাল্লি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ধৃত ব্যক্তি জানান, অনুমানের ভিত্তিতেই ওই ফোন করেছিলেন তিনি৷ তাঁর মনে হয়েছে, শহরে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে৷ এবং বিষয়টি পুলিশকে জানানো প্রয়োজন৷
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর