Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৩ জুলাই ২০২৬
PM Modi

‘তুমিই বিশ্বজয় করবে,’ মোদির ছবিতে চুমু আবেগতাড়িত কৃষকের, ভিডিও ভাইরাল

মোদি ম্যাজিক যে এখনও ফুরিয়ে যায়নি, সেই প্রমাণ ফের মিলল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৩, ০৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৩, ০৯:৪৭

options
link
‘তুমিই বিশ্বজয় করবে,’ মোদির ছবিতে চুমু আবেগতাড়িত কৃষকের, ভিডিও ভাইরাল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে যতই বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হোন না কেন, মোদি ম্যাজিক যে এখনও ফুরিয়ে যায়নি, সেই প্রমাণ ফের মিলল। তাঁর হাত ধরেই বদলাবে দেশ। মিলবে সাফল্য়। এমন বিশ্বাসই রাখেন কর্ণাটকের এক কৃষক। তাই তো ভালবেসে প্রধানমন্ত্রীর ছবিতে চুমুও খান তিনি। ‘মোদিভক্ত’ সেই কৃষকের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কর্ণাটকের বিধানসভা (Karnataka Polls 2023) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১০ মে ভোট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্যটি এবার হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। সেরাজ্যে একার শক্তিতে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। তবে তারই মাঝে কর্ণাটকে ধরা পড়ল এক আবেগপ্রবণ দৃশ্য। নির্বাচনী প্রচারের জন্য তৈরি হওয়া একটি বাসের গায়ে বড় করে মোদির (PM Modi) ছবি দেওয়া ব্যানার লাগানো। আর সেই ছবি দেখেই আবেগতাড়িত হয়ে পড়েন এক কৃষক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দশম শ্রেণির মার্কশিটের ছবি শেয়ার করলেন বিরাট, কেমন ছিল কিং কোহলির রেজাল্ট?]

নেটদুনিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, মোদির ওই ছবিতে চুমু খাচ্ছেন তিনি।
শুধু তাই নয়, আবেগাপ্লুত ওই কৃষক মোদির ছবির সঙ্গে স্থানীয় ভাষায় কথাও বলতে থাকেন। বলেন, “আগে এক হাজার টাকা করে পেতাম, এখন আরও ৫০০ টাকা বেশি পাই। তুমি আমাদের বাড়িকে সবুজে ভরে দিতে চেয়েছ। তুমি বলেছ, আমাদের স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা গেবে। আমি তোমার চরণ স্পর্শ করি। তুমি গোটা বিশ্ব জয় করবে।”

দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃষকের এহেন ভালবাসা ও শ্রদ্ধ নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেরই দাবি, যতই সমীক্ষা বলুক, এবার কর্ণাটকে পদ্মশিবির চাপে, এই কৃষকের মতোই বহু মানুষ আজও মোদি ম্যাজিকেই বিশ্বাসী।

[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.