সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ‘স্পেশাল ২৬’ সিনেমা হলেও বাস্তব দ্বারা অনুপ্রাণিত। এবার প্রমাণ হল কর্নাটকে। সেখানে এক সম্ভ্রান্ত বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৩০ লক্ষ টাকা ‘বাজেয়াপ্ত’ করলেন ভুয়ো ইডি আধিকারিকরা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন বিড়ি ব্যবসায়ী। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত প্রতারকদের খবর মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার। গত ৩ জানুয়ারি মেঙ্গালুরু সিঙ্গারি বিড়ি ওয়ার্কস কোম্পানির মালিক হাজি এন সুলেমনের বাড়িতে ছয় প্রতারক হাজির হন। ভুয়ো পরোয়ানা দেখিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন প্রতারকরা। এরপরই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁরা। প্রতারকরা জানান, বেঙ্গালুরুর ইডি অফিসে গিয়ে উপযুক্ত নথি দেখিয়ে ওই টাকা ফেরত নিতে হবে। ব্যবসায়ী-সহ সকলের ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে হাজি এন সুলেমন ইডি অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁরা কোনও অভিযানে যাননি। যা শুনে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। পুলিশে অভিযোগ জানান তিনি। নগদ টাকা ছাড়াও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেন। তদন্ত শুরু হলেও এখনও হদিশ নেই প্রতারকদের।
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার