সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-১৮ আর্থিক বর্ষে কড়া পানীয় অনুরাগীদের সুখবর শোনালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ পয়লা এপ্রিল থেকে কর্নাটকে বিয়ার, ফেনি, মদ ও ওয়াইনের উপর থেকে ভ্যাট উঠে যাচ্ছে৷
এই খবরে খুশি আম কর্নাটকবাসী৷ ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রিয়াজ অমলানির প্রতিক্রিয়া, “আমরা দেশের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করি৷ এই পদক্ষেপের ফলে গ্রাহকদের হাতে আরও বেশি টাকা থাকবে৷ ফলে সিস্টেমে আরও বেশি টাকা ঢুকবে ও নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে৷”
পাশাপাশি, ২০১৭-১৮-র আর্থিক বাজেটে ‘নাম্মা ক্যান্টিন’ খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তামিলনাড়ুর প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী জয়্ললিতার পদাঙ্ক অনুসরণ করে প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজের উপর বড় অঙ্কের ভরতুকি দেবে রাজ্য সরকার৷ কর্নাটকের ৩০টি জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত এই ‘মোবাইল’ ক্যান্টিন চালু হবে৷ বেঙ্গালুরুতে নাম্মা ক্যান্টিনের জন্য বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্দারামাইয়া৷ ১৯৮টি এরকম ক্যান্টিন ৫ টাকায় প্রাতঃরাশ ও ১০ মধ্যাহ্নভোজ ও রাতের খাবার পরিবেশন করবে৷
পাশাপাশি, মাল্টিপ্লেক্সেও টিকিটের দাম বেঁধে দেওয়া হচ্ছে৷ তবে লাক্সারি বাইক অনুরাগীদের জন্য দুঃসংবাদ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মোটর ভেহিকল ট্যাক্স বাড়ছে ১২-১৮ শতাংশ৷ ফলে হাই-এন্ড মোটরবাইকের দাম স্বাভাবিকভাবেই বাড়বে৷ এই নিয়ে ১২ বার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করে বিশ্বরেকর্ড গড়লেন সিদ্দারামাইয়া৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের