পার্টিতে বেশি মাংস খাওয়া নিয়ে বচসা থেকে হাতাহাতি দুই বন্ধুর মধ্যে। শেষ পর্যন্ত এক বন্ধু অপর জনকে ছুড়ি দিয়ে কুপিয়ে খুন করলেন। চাঞ্চল্যকর এই ঘটনা কর্নাটকের বেলাগাভি জেলার মুদালাগি তালুকের হুনশিয়াল পিজি গ্রামের। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে।
মৃত যুবকের নাম সীতারাম। তিনি উত্তরপ্রদেশের পীলীভীত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে কর্নাটকের মুদালাগিতে থাকতেন। স্থানীয় প্রিয়া স্টিল কোম্পানিতে চাকরি করতেন। অভিযুক্ত অরুণকুমারও একই সংস্থার কর্মী। তিনিও উত্তরপ্রদেশের কবিরগঞ্জেরই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুই বন্ধু মিলে পার্টি করছিলেন। চলছিল এলাহি খাওয়াদাওয়া। সীতারাম বেশি মাংসের টুকরো খাওয়ায় অরুণ ভয়ংকর রেগে যান। এই নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে পৌঁছে যায়। অভিযোগ, সেই সময় পকেট থেকে ছুরি বের করে সীতারামের বুকে বসিয়ে দেন অরুণ।
রক্তাক্ত সীতারাম জ্ঞান হারালে তাঁকে হাসপাতালে নিয়ে যান অরুণই। যদিও চিকিৎসকদের তিনি জানান, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন বন্ধু। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে চিকিৎসকেরা সীতারামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে আটক করা হয় অরুণকে। যদিও জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন তিনি। সীতারামকে ছুরি দিয়ে কোপানোর কথা স্বীকার করেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শক্তি প্রদর্শন নয়, সেবাব্রতে ‘বিশ্বগুরু’ ভারত, কানাডায় ভারতীয় সংস্কৃতির জয়গান ভাগবতের
-
নীল-সাদা জার্সিতে সব দিয়েছেন, এবার বালকের মতো ফুটবলটা উপভোগ করুন লিও
-
‘বিশ্বাসদের গিয়ে বল খোকা এসেছে!’, ‘দেশু ৭’-এ অনির্বাণের কামব্যাকে ফুটছে নেটভুবন
-
অভয়া মামলায় মিলল জামিন, গারদের ওপারেই থাকতে হবে নির্মল ঘোষকে
-
এবার কলকাতাতেও ‘লাভ ড্রাগ’! ফরাক্কায় ৫ কোটির মাদক-সহ ধৃত মহিলা