সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনম কাণ্ডের ছায়া এবার কর্নাটকে। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংস ভাবে হত্যা করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূ তাঁর অপরাধ স্বীকার করেও নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের।
জানা যাচ্ছে, গত ২৪ জুন ওই ঘটনা ঘটেছে। কাদাশেট্টিহাল্লি গ্রামের বাসিন্দা ৫০ বছরের শংকরামূর্তি নিজের খামারবাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী সুমঙ্গলা একটি মেয়েদের হস্টেলে কাজ করতেন রাঁধুনি হিসেবে। তাঁর সঙ্গে নাগরাজু নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরপর তাঁরা একসঙ্গে মিলে শংকরামূর্তিকে খুন করেন বলেই অভিযোগ। পুলিশের দাবি, খুনের আগে আক্রান্তের দুই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন সুমঙ্গলা। লাঠি দিয়ে মারধর করেন। তারপর তাঁর গলায় পা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন।
খুনের পর দুই অভিযুক্ত মিলে ঘটনাস্থল থেকে ৩০ কিমি দূরে এক কৃষিজমির কুয়োয় বস্তাবন্দি দেহ ফেলে আসেন। দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। তার আগেই অবশ্য শংকরামূর্তির নিখোঁজ ডায়রি করা হয়েছিল থানায়। পরে পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্তদের। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধ কবুল করেছেন সুমঙ্গলা। যদিও তার আগে তাঁর মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখে পুরো খুনের ছকই পুলিশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল বলে দাবি। ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা তাও দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের