সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মানবিকতার সাক্ষী থাকলেন কেরলের মানুষ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নিজেদের বাড়িতে ফিরতে পারলেন কোচির এক বৃদ্ধ দম্পতি।
[ইসলামিক আইন মেনে মুসলিম মহিলাদের মধ্যে বিবাহবিচ্ছেদের প্রবণতা বাড়ছে!]
জানা গিয়েছে, বছর সাতেক আগে নিজেদের সম্পত্তি বন্ধক রেখে স্থানীয় একটি কো-অপারেটিভ সোসাইটি থেকে দেড় লক্ষ ঋণ নিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। কিন্তু, লাগাতার শারীরিক অসুস্থতার কারণে ঋণের টাকা শোধ করতে পারেননি তাঁরা। শুক্রবার সকালে টাকা আদায় করতে ওই দম্পতির বাড়িতে যান কো-অপারেটিভ সোসাইটি আধিকারিকরা। নিজেদের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ঋণ শোধ করার জন্য সময় চান ওই দম্পতি। কিন্তু, রাজি হননি কো-অপারেটিভ সোসাইটির আধিকারিকরা। উলটে ওই বৃদ্ধ দম্পতিকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তির দখল নেন তাঁরা। গুরুতর অসুস্থ ওই দম্পতিকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভরতি করে দেন প্রতিবেশী। চিকিৎসকরা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনই যক্ষ্মায় আক্রান্ত। স্থানীয় একটি টিভি চ্যানেলে খবরটি সম্প্রচারিত হয়। খবরটি নজরে পড়ে খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। এক বৃদ্ধ দম্পতিকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তাতে বেজায় ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী। অবিলম্বে ওই বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করার জন্য এর্নাকুলামের জেলাশাসককে নির্দেশ দেন তিনি। এরপরই জেলা প্রশাসনের আধিকারিকরা ওই বৃদ্ধ দম্পতি তাঁদের বাড়িতে ফিরিয়ে আনেন। এদিকে, এই ঘটনার কড়া নিন্দা করেছে কেরলের রাজ্য মানবাধিকার কমিশনও।
[জ্বরে কাবু হয়েই আজ সাফল্যের শীর্ষে নিলেকানি!]
জানা গিয়েছে, ঋণের টাকা আদায় করার জন্য ওই বৃদ্ধ দম্পতির বাড়িটি নিলামে চড়িয়েছিল কো-অপারেটিভ সোসাইটি। এক ব্যক্তি নিলামে বাড়িটি কিনেও নেন। তবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পর, আপাতত ওই বৃদ্ধ দম্পতিকে তিনমাস বাড়িতে থাকতে দিতে রাজি হয়েছেন ওই ব্যক্তি।
[বাছুরের পাঁচটি পা আনবে সৌভাগ্য, পুজো শুরু গ্রামবাসীদের]
সর্বশেষ খবর
-
মালদহ বিমানবন্দর সম্প্রসারণে জমি সমীক্ষা শুরু, আকাশপথে আরও মসৃণ যোগাযোগই লক্ষ্য
-
মসজিদ চত্বরে নমাজের কর্মসূচি সিদ্দিকুল্লার, দমদম বিমানবন্দরে জারি ১৬৩ ধারা, মোতায়েন পুলিশ-র্যাফ
-
ট্রাম্পের হুঁশিয়ারি মিলিয়ে ইরানের সেতু-রেল স্টেশন-বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত ৭
-
১৮০ ডিগ্রি ঘুরে আসন পুনর্বিন্যাসে কেন্দ্রকে সমর্থন? প্রথমবার মুখ খুললেন স্ট্যালিন
-
মুর্শিদাবাদ দুর্ঘটনার তদন্তে বিশেষ কমিটি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের