সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দিন ঠিক করেছিলেন পাত্র নিজেই৷ কথা ছিল ছুটি নিয়ে সুদূর সৌদি আরব থেকে বিয়ে করতে আসবেন তিনি৷ সেইমতো নেওয়া হয়ে গিয়েছিল প্রস্তুতি৷ প্রস্তুত ছিলেন কনেও৷ কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি পালটে গেল৷ বিয়ে করতে বিদেশ থেকে আসতে পারলেন না পাত্র৷ কেননা বাতিল হল ছুটি৷ আর তাতেই যেন শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছিল গোটা পরিকল্পনা৷ কিন্তু পাত্র বিয়ে করতে আসতে অপারগ হলেও নিজের সিদ্ধান্তে অনড়৷ আর তাই অনলাইনেই বিয়ে সারলেন তিনি৷ হরিশের এই আজব বিয়ের সাক্ষী থাকল কেরালার কোল্লাম জেলার মানুষ৷
সৌদি আরবে একটি বেসরকারি সংস্থায় কর্মরত হরিশ৷ ছুটি নিলে চাকরি চলে যাওয়ার আশঙ্কা থেকে বিয়ের সময়ও ছুটি নিতে পারেননি তিনি৷ কিন্তু ছুটি না পাওয়ায় বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিতেও রাজি ছিলেন না৷ আর তাই অনলাইনেই বিয়ে করার সিদ্ধান্ত৷ বিয়ের দিন কেরালার গ্রামে যখন হরিশের পরিবার, তাঁর হবু স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন, তখনই সুদূর সৌদিতে বসে বিয়ে সারলেন হরিশ৷ হরিশের বদলে তাঁর স্ত্রী’কে বরমালা পরিয়েছেন হরিশের বোন৷ হরিশের এই ভারচুয়াল বিয়ের সাক্ষী থেকেছেন সকলেই৷
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল