সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাতেনাতে পেল যুবক৷ কাটা গেল তার পুরুষাঙ্গটিই৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরলের পেট্টা এলাকায়৷ অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ধর্ষণের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই৷
[অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী৷ কোল্লাম এলাকার বাসিন্দা সে৷ ২৩ বছরের ওই যুবতী ও তাঁর পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে৷ প্রায়ই পুজো-অর্চনা করতে তাঁদের বাড়িতেও যাতায়াত করত৷ পুলিশকে ওই যুবতী জানায়, গত দুই দিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল হরিস্বামী৷ যুবতীর বাবা শয্যাশায়ী৷ সে সুযোগ নিয়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে৷ তার সাহস এতটাই বেড়ে যায়৷ শুক্রবার রাতে যুবতীর বাড়িতে চড়াও হয় সে৷ কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে জোর করে ধর্ষণ করতে যায়৷ নিজেকে বাঁচানোর জন্যই ধারাল অস্ত্র দিয়ে হুরিস্বামীর উপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার পুরুষাঙ্গ কেটে দেন৷
[প্রবল গরমে এক অভিনব কাণ্ড ঘটালেন এই ব্যক্তি, ভাইরাল ভিডিও]
বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া দেয়৷ পুলিশ এসে যুবতীর বয়ান নেয়৷ তারপর হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়৷ তবে ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি৷
[কাশ্মীরে নতুন ষড়যন্ত্র পাকিস্তানের, হুঁশিয়ারি গোয়েন্দাদের]
সর্বশেষ খবর
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের