সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ৷ ঋণ মকুবের দাবি জানিয়ে ফের রাজপথের দখল নিতে চলেছেন মুম্বইয়ের প্রান্তিক কৃষকরা৷ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বাণিজ্যনগরীর বুকে বিক্ষোভ কর্মসূচিতে পা মেলাবেন অন্তত ২০ হাজার কৃষক৷ বুধবার সকাল ১০টা নাগাদ বুকে ব্যাজ ও হাতে ঝাণ্ডা নিয়ে মিছিল শুরু করলেন তাঁরা৷ থানে থেকে মুম্বই পর্যন্ত মোট ২১ কিলোমিটার পায়ে হেঁটে আগামী বৃহস্পতিবার আজাদ ময়দানে জনসভা করবেন অন্তত ২০ হাজার কৃষক৷
[বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব নয়, সংসদীয় কমিটির বৈঠকে উঠল দাবি]
সংবাদ সংস্থা সূত্রে খবর, ঋণ মকুবের দাবি জানিয়ে দু’দিনের ঠাসা কর্মসূচি রয়েছে কৃষকদের৷ বুধবার সকাল ১০টায় থানে থেকে শুরু হওয়া পদযাত্রা বিকেল ৫টায় পৌঁছানোর কথা মুম্বইয়ের সোমাইয়া গ্রাউন্ডে৷ খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরদিন আজাদ ময়দানের দিকে শুরু হবে পদযাত্রা৷ সেখানেই ঋণ মকুব-সহ একগুচ্ছে দাবি জানিয়ে বিক্ষোভ ও জনসভার ডাক দেওয়া হয়েছে ‘লোক সংঘর্ষ মোর্চা’-র তরফে৷
[উত্তরাখণ্ড পুরভোটেও ধাক্কা বিজেপির, অপ্রত্যাশিত ভাল ফল কংগ্রেসের]
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ‘লোক সংঘর্ষ মোর্চা’র সদস্য প্রতিভা শিন্ডে বলেন, ‘‘মহারাষ্ট্রজুড়ে কৃষকরা অনাহারে মরছে৷ ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে৷ কিন্তু, তাতেও সরকারের কানে জল ঢুকছে না৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার যখন আমাদের কাছে আসছে না, তখন আমরাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সরকারের দিকে ধেয়ে যাব৷’’ তাঁদের হুঁশিয়ারি, সরকার যদি আন্দোলনকারী ২০ হাজার কৃষকের ঋণ মকুব না করে, তাহলে এর পর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে৷
[রাজধানীতে হামলার ছক, দুই জঙ্গির ছবি প্রকাশ দিল্লি পুলিশের]
চলতি বছর মার্চে নাসিক শহর থেকে পায়ে হেটে প্রায় ১৮০ কিমি দূরত্ব পেরিয়ে দেশের আর্থিক রাজধানী মুম্বই অভিযানে নামেন ৫০ হাজার কৃষক৷ কৃষকদের লং মার্চের বার্তা সংবাদমাধ্যমের হাত ধরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ তুমুল সমালোচনায় মাথা কাটা যায় মারাঠা প্রশাসনের৷ পরে, বাধ্য হয়ে কৃষকদের দাবি-দাওয়া মেনে নিতে বাধ্য হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ অভিযোগ, নাসিকের কৃষকদের জন্য সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও বঞ্চিতই থেকে যান থানের কৃষকরা৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে