Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

নীতি পুলিশের ‘দাদাগিরি’র বিরুদ্ধে এভাবেই হয়েছে কলরব৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৭, ০৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৭, ০৯:১৬

options
link
প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’৷ এবার ঠিকানা কোচির মেরিন ড্রাইভ৷ যেখানে নীতি পুলিশের বিরুদ্ধে ভালবাসাকে হাতিয়ার করে সোচ্চার হয়েছে প্রতিবাদী গোষ্ঠী৷ যাঁদের কেউ কলেজ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বা শিল্পী৷ সবাই চুম্বনকেই বেছে নিয়েছেন নীতি পুলিশের ‘দাদাগিরি’র বিরুদ্ধে হাতিয়ার হিসেবে৷

স্ত্রীর এই আকুল প্রার্থনাতেও মন গলেনি পুলওয়ামার নিহত জঙ্গির

Advertisement

TH10KOCHI3

ঘটনার সূত্রপাত হয় বুধবার যখন কোচির মেরিন ড্রাইভে ঘুরতে আসে যুগলদের নিগ্রহ করে শিবসেনার একাধিক কর্মী৷ যুগলদের রীতিমতো হেনস্তা করা হয়৷ অভিযোগ, পুলিশের চোখের সামনেই এমন ঘটনা ঘটেছে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য৷ বিভিন্ন জায়গায় এভাবেই প্রতিবাদ জানানো হয়েছে৷ মেরিন ড্রাইভে জমায়েত হয়েছিলেন বহু মানুষ৷ কেউ একে অন্যকে চুম্বন করে প্রতিবাদ জানিয়েছেন, কেউ ছবি এঁকে সোচ্চার হয়েছে৷ অনুষ্ঠিত হয়েছে পথনাটিকাও৷

ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার

ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীদের দল থেকে বরখাস্ত করেছে শিবসেনা৷ দলের তরফ থেকে ঘটনায় দুঃখ প্রকাশ করে সেকথা জানিয়ে দিয়েছে আদিত্য ঠাকরে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একাধিক ব্যক্তিকে৷ রাজ্য প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে মেরিন ড্রাইভের নিরাপত্তার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে৷ কয়েকজন পুলিশ কর্মীকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে৷

‘ভারত-পাক সংঘাতে হতে পারে পরমাণু যুদ্ধ’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.