সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবারই আত্মপ্রকাশ করেছে নয়া ২০০ টাকার নোট। গত বছর 8 নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিষিদ্ধ হয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। তারপরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনে। কিন্তু ২০০০ টাকার নোটের খুচরো পাওয়াই দায়। নয়া ২০০ টাকার নোট সেই সমস্যা অনেকটাই মেটাতে পারবে বলে আশা আরবিআই-এর। যদিও এই উজ্জ্বল হলুদ রঙের নয়া নোট এখনই এটিএম থেকে তুলতে পারবেন না সাধারণ মানুষ। কারণ এটিএম-এ এখনও এই নোট এসে পৌঁছায়নি। তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে নয়া নোট পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে আম আদমিকে?
[বাজারে ২০০ টাকার নয়া নোট, জেনে নিন এই ১৭টি বৈশিষ্ট্য]
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, প্রথমে কেবলমাত্র রিজার্ভ ব্যাঙ্ক থেকেই মিলবে এই নোট। আর এটিএম থেকে ২০০ টাকার নোট তুলতে কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করতেই হবে। কিন্তু বিলম্বের কারণ কী? আসলে দেশে দু’লক্ষেরও বেশি এটিএম রয়েছে। যার মধ্যে বেশিরভাগ এটিএম-এই তিন-চারটে ক্যাসেট থাকে। যাতে আলাদা আলাদা মূল্যের নোট থাকে। প্রতিটির মাপও হয় ভিন্ন। বর্তমানে সাধারণত ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোটের ক্যাসেটই রয়েছে এটিএম-এ। আর নয়া ২০০ টাকার নোটটির মাপ অন্যান্য নোটের মাপের থেকে আলাদা। ফলে এই নোটের জন্য নতুন করে ক্যাসেট তৈরি করতে হবে।
[ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম]
এটিএম প্রস্তুতকারী এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাধা রাম ডোরাই বলছেন, তাঁদের হাতে নতুন ২০০ টাকার নোট এসে পৌঁছায়নি। সেই কারণে ক্যাসেটের মাপ কী হবে, সে বিষয় এখনও স্পষ্ট নয়। শুধু তাই নয়, এটিএম ২০০ টাকার নোটে ভরতি করার পর ক্যাসেট সঠিকভাবে কাজ করছে কিনা তাও পরীক্ষা করে দেখবেন ইঞ্জিনিয়াররা। সব ঠিকঠাক থাকলে তবেই টাকা তোলার অনুমতি দেওয়া হবে সাধারণ মানুষকে। আর এই পুরো প্রক্রিয়ায় অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলেই জানাচ্ছেন রাধা রাম ডোরাই। তাই আগামী সপ্তাহেই আম আদমি এটিএম থেকে ২০০ টাকার নোট তুলতে পারবেন বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘ছিঃ, আপনি একটা খারাপ মা’, অভয়ার মাকে বেনজির আক্রমণ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা
-
রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি, শিলান্যাসে শুভেন্দু
-
ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর বাস! খাস কলকাতায় গ্রেপ্তার আফগান যুবক
-
‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’
-
‘অমানবিক! আমি সোনমের পাশে’, বাস্তবের ‘ব়্যাঞ্চো’কে আমির অগ্রাহ্য করতেই ফুঁসে উঠলেন প্রাক্তন কিরণ রাও