সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পিঁড়ি সাজানো হয়েছিল। মন্ত্র-তন্ত্র পাঠও হয়েছিল। বিয়ের অর্ধেক অনুষ্ঠান প্রায় সারা। পাত্র-পাত্রীর সাত পাকে বাঁধা পড়া স্রেফ সময়ের অপেক্ষা। এমন সময় বাজ পড়ল। তবে বিনা মেঘে নয়। কিন্তু তার জেরেই ভাঙল বিয়ে।
[ চিনা ব্যাংকের জন্য ভারতের বাজার উন্মুক্ত করল কেন্দ্র ]
এ ঘটনা বিহারের সারন জেলায়। জানা যাচ্ছে, সোনপুর থানার একটা গ্রামে বসেছিল বিয়ের আসর। সন্ধের দিকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। কাজ অনেকটা এগিয়েওছিল। সবকিছু নির্বিঘ্নেই চলছিল। আর মাত্র কয়েকটা ধাপ। তারপরই পাকাপাকিভাবে দম্পতি হয়ে যেতেন পাত্র-পাত্রী। এমন সময় কাছাকাছি কোথাও বাজ পড়ে। সে আওয়াজ আর আলোর ঝলকানিতে চমকে ওঠেন পাত্র। শুধু চমকে ওঠাই নয়, পাত্র এমন ব্যবহার করতে শুরু করেন যা অন্যদের চমকে দেয়। প্রচণ্ড ভয় পেয়েই এরকম করছেন তিনি, তা বুঝে যান সকলে। আর এতেই বিরক্ত হয়ে ওঠেন কনে। ভীতু পাত্রকে তিনি কিছুতেই বিয়ে করতে রাজি হননি। অনেক অনুরোধ-উপরোধেও বরফ গলেনি। বিয়ের আসর ছেড়ে উঠে যান তিনি। শেষমেশ বিয়ে ভেঙেই যায়।
[ এমিরেটস ফ্লাইটে আর মিলবে না ‘হিন্দু মিল’, জানাল সংস্থা ]
জল গড়ায় থানাতেও। পাত্রপক্ষের তরফে অভিযোগ জানানো হয়। তাঁদের দাবি, কাছাকাছি কোথাও বাজ পড়লে সকলেই ভয় পেয়ে যেতে পারে। তা কোনও অপরাধ বা অন্যায় নয়। সুতরাং অন্যায্য কারণেই বিয়ে ভেঙেছেন কনেপক্ষের লোকেরা। কিন্তু কনে একেবারে নাছোড়। কোনওভাবেই তিনি এরকম ভীতু পাত্রকে বিয়ে করতে রাজি হননি। সাধারণত এক্ষেত্রে উলটোটাই হয়। মহিলারাই বাজ পড়ায় ভয় পান বেশি। কিন্তু এমন উলটপুরাণ তিনি কখনও দেখেননি। তার উপর হবু বর যেরকম ব্যবহার করেছিলেন তাও পছন্দ হয়নি তাঁর। তাই বিয়ের পিঁড়িতে বসবেন না তা একরকম পণ করে নেন তিনি। এবং সেই সংকল্প থেকে তাঁকে কিছুতেই টলানো যায়নি। বাধ্য হয়েই কনেপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এতে কোনও সুরাহা হবে কি না এখনও নিশ্চিত নয়। গোটা রাজ্যে এরকম ঘটনা এই প্রথম বলেই অনেকের মত।
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী