সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ‘অশ্লীল’ পোস্টে লাইক করা অপরাধ হতে পারে না। তা শেয়ার করা কিংবা সেটা রিপোস্ট করাটা অবশ্য শাস্তিযোগ্য অপরাধ। এক মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court)।
মহম্মদ ইমরান কাজি নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অরুণকুমার সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বেআইনি সমাবেশের পোস্টে লাইক করার। বিচারপতি জানিয়েছেন, ”আমি এমন কোনও উপাদান খুঁজে পাইনি যা আবেদনকারীকে কোনো আপত্তিকর পোস্টের সঙ্গে সংযুক্ত করতে পারে। কারণ আবেদনকারীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনও আপত্তিকর পোস্ট পাওয়া যায়নি। তাই আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা হতে পারে না।”
[আরও পড়ুন: গুলি চালিয়ে ২২ জনকে খুন, দুদিন পর উদ্ধার বন্দুকবাজ মার্কিন সেনাকর্মীর দেহ]
সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”ফারহান উসমানের একটি পোস্টে লাইক করেছিলেন অভিযুক্ত। কিন্তু কারও পোস্টে লাইক করাটা ৬৭ তথ্যপ্রযুক্তি আইনে কোনও অপরাধ হতে পারে না।” প্রসঙ্গত, গত ৩০ জুন আগ্রার আদালত ইমরানের বিরুদ্ধে তৈরি হওয়া চার্জশিট গ্রহণ করে তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছিল। কিন্তু এবার হাই কোর্টে খারিজ হয়ে গেল মামলাটিই।
[আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাষ্ট্রসংঘে, ভোটদানে অংশই নিল না ভারত]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?