সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বিষয়টি সামনে এনেছিল সর্বভারতীয় একটি সংবাদসংস্থা৷ দাবি ছিল সাংঘাতিক৷ ১৯৯৪ সালে ২০১৪ সালের মধ্যে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০০ জন শিশুর৷ সেই সময় থেকেই এই নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করেছিলেন ভারতীয় ও মার্কিন গবেষকরা৷ তাঁদের চাঞ্চল্যকর দাবি, অধিকাংশ শিশুর মৃত্যু লিচু খাওয়ার ফলেই হয়েছে৷
(ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক)
হাসপাতালে ভর্তি হওয়া ৩৯০ জন শিশুকে নিয়ে কেস স্টাডি করেছিল জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল৷ যার মধ্যে ১২২ শিশু স্বাভাবিক রোগ ভোগের ফলে মারা যায়৷ কিন্তু ২০৪ জন শিশুর মৃত্যু রক্তে শর্করার পরিমান কমে যাওয়ার ফলে হয়৷ জানা গিয়েছে, যাদের এই রোগ দেখা গিয়েছে প্রত্যেকেই খালি পেটে লিচু খেয়েছে৷ আর এটাই এই রোগের প্রধান কারণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

জুন-জুলাই মাসে বিহারের মুজাফফরপুরে প্রচুর পরিমাণে লিচুর ফলন হয়৷ যার ফলে সেখানে অধিকাংশ শিশুরাই খালি পেটে লিচু খেয়ে ফেলে৷ অনেকে আবার রাতের খাবারের বদলেও লিচু খেয়ে শুয়ে পড়ে৷ সেই কারণেই অদ্ভূত রোগটির প্রকোপ এই স্থানেই সবচেয়ে বেশি৷ তবে, এখনই লিচু নিয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন গবেষকরা৷ কারণ ভরা পেটে লিচু খেলে কোনও অসুবিধা হয় না৷
(বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের)
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর?
-
পাকিস্তানি লাস্যময়ীর যৌনতার ফাঁদে পা দিয়ে তথ্য পাচার! তামিলনাড়ুতে গ্রেপ্তার বাঙালি নৌসেনা কর্মী
-
নাম জড়ায় আর্থিক তছরুপে! এবার রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, যোগ হিন্দুত্ববাদী দলে
-
ককরোচ বিক্ষোভে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা নিরাপত্তারক্ষীর! বিস্ফোরক রাহুল, কী বলছে দিল্লি পুলিশ?
-
‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়’, নন্দীগ্রাম থেকেও মমতাকে পা ভাঙা নিয়ে খোঁচা শুভেন্দুর!