Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

নমাজ পড়তে বসে গায়ত্রী মন্ত্র জপ শিশুর, মুগ্ধ নেটদুনিয়া

এই পবিত্রতাই তো ঈশ্বরের স্বরূপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:২৮

options
link
নমাজ পড়তে বসে গায়ত্রী মন্ত্র জপ শিশুর, মুগ্ধ নেটদুনিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুমন ভেদাভেদ বোঝে না। বোঝে না ধর্মের রক্ষণশীলতা। সেখানে বিভেদের কোনও স্থান নেই। আছে কেবল ভালবাসা, পবিত্রতা। যে পবিত্রতায় নমাজ পড়তে বসেও গায়ত্রী মন্ত্র জপ করল এক শিশুকন্যা। এমনই ঘটনা সম্প্রতি মুগ্ধ করল নেটদুনিয়াকে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই খবরটি ছড়ায়। বাস্তব জীবনের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন রোহন সোনালকর নামে এক ব্যক্তি। নিজের টুইটে রোহন জানান, চারদিকে যখন ইদের প্রস্তুতি চলছে তাঁর কন্যাও নমাজ পড়ার ইচ্ছা প্রকাশ করে। নমাজের পড়ার কায়দাতেই বসে পড়ে শিশুকন্যা। কিন্তু নমাজ পড়ার সময় কী বলতে হয় তা ছোট্ট মেয়েটির জানা ছিল না। সে কেবল জানত গায়ত্রী মন্ত্র। প্রার্থনার এই মন্ত্রতেই ঈশ্বরের আরধনা করে সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস, নিহত কমপক্ষে ১৭]

রোহনের এই কাহিনিতেই মুগ্ধ নেটদুনিয়া। বিভিন্ন দিক থেকে প্রত্যুত্তর আসতে থাকে। ছোট্ট মেয়ের এই নিষ্পাপ ভক্তির প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রার্থনার এমন শুদ্ধতাই ধর্মের রক্ষণশীলতাকে এক লহমায় ভেঙে দিতে পারে বলে মত সকলের।

ছবি- প্রতীকী

[ফের উত্তপ্ত উপত্যকা, পাক সেনার গুলিতে শহিদ চার বিএসএফ জওয়ান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.