সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকেই সীমান্তে জারি লাল সতর্কতা৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে তা আরও কড়া হয়েছে৷ সারা দেশ প্রশাসনের পাশাপাশি সেনাকে কুর্নিশ জানাচ্ছে৷ কিন্তু এই মুহূর্তে ঠিক কীভাবে দিন কাটছে সেনাদের?
সীমান্ত এলাকায় বরাবরই কড়া নিয়ম মেনে চলেন সেনারা৷ তবু বছরভর যেরকম নিয়ম থাকে, এখন তা প্রায় বদলে গিয়েছে৷ যে কোনও সময় পাকিস্তানের থেকে প্রত্যাঘাত আসতে পারে এই আশঙ্কায় সীমান্তে অতন্দ্র প্রহরা৷ আর তাই সবসময় একই মেজাজে তৈরি থাকে সেনা৷ তা করতে গিয়েই কমেছে সেনাদের গড় ঘুমের সময়৷ আগে যদি ছয় ঘণ্টা ঘুমাতেন একজন সেনা, এখন তা কমে দাঁড়িয়েছে চার ঘণ্টায়৷ অবসরের সব কাজকর্ম এই সময় বাতিল৷ ভলিবল থেকে টিভি দেখা ইত্যাদির তো কোনও প্রশ্নই নেই৷ এক সেনা অফিসারের কথায়, এই সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ হল, সেনাদের সর্বক্ষণ সর্বোতভাবে প্রস্তুত রাখা৷ আর তাতেই সেনার রুটিনে রদবদল৷ অনেক তরুণ জওয়ানই সেনা অফিসার হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন কাজের ফাঁকে৷ কিন্তু এ সময় তার কোনও বালাই নেই৷ সবথেকে বেশি কোপ পড়ে ঘুমে৷ কেননা এই সময় দক্ষ সেনাদের বেশি সংখ্যায় সীমান্তে মজুত করতে চায় প্রতিরক্ষা দফতর৷
যুদ্ধ নিয়ে সারা দেশ সরগরম৷ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সকলেই উদগ্রীব৷ কিন্তু তাতে কোনও দেশবাসীর রুটিনে সামান্যতম বদলও হয়নি৷ যা হয়েছে সেনার৷ যে কোনও সময় হামলা চালাতে পাকিস্তান৷ আর তাই সব সুযোগ সুবিধা, এমনকী ন্যূনতম ঘুমের সময়টুকুও ছাড়তে হয়েছে শুধু সেনাদেরই৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু