সরাসরি
বারামতির হাসপাতালে নেতা-মন্ত্রীরা
বারামতির হাসপাতালে মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবরথ, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, উপমুখ্যমন্ত্রী একান্ত শিণ্ডে এবং প্রয়াত অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার। এই হাসপাতালেই রয়েছে অজিতের নিথর দেহ। ইতিমধ্যেই বারামতির দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। শুরু হয়েছে তদন্ত।
#WATCH | Maharashtra Governor Acharya Devvrat, CM Devendra Fadnavis, Deputy CM Eknath Shinde, met Sunetra Pawar, wife of Maharashtra Deputy CM Ajit Pawar, in Baramati.
— ANI (@ANI) January 28, 2026
Ajit Pawar died in a crash landing of a charter plane in Baramati this morning. pic.twitter.com/EcyTA95mnP
দুর্ঘটনায় ঘনীভূত রহস্য
কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বিপর্যয়ের আগে পাইলট কোনও ‘মে ডে’ কল (বিপদ সংকেত) দেননি। শুধু তাই নয়, প্রথমবার ব্যর্থ হওয়ার পর বিমানটিকে যখন দ্বিতীয়বার অবতরণের অনুমতি দেয় বারামতি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তখনও পাইলটের তরফ থেকে কোনও উত্তরও আসেনি। কেন্দ্রের এই বিবৃতির পরই ঘনীভূত হতে শুরু করল রহস্য।
শোকাহত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
'বন্ধু' অজিতের প্রয়াণে শোকাহত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সমস্ত কর্মসূচি বাতিল করে বারামতি যাচ্ছেন তিনি। সঙ্গে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী একান্ত শিণ্ডেও।
मुख्यमंत्री देवेंद्र फडणवीस यांनी आपले सर्व कार्यक्रम रद्द केले असून ते आणि उपमुख्यमंत्री एकनाथ शिंदे दोघेही थोड्याच वेळात बारामतीसाठी रवाना होत आहेत. राज्यात आज शासकीय सुटी जाहीर करण्यात आली असून तीन दिवसांचा दुखवटा जाहीर करण्यात आला आहे.
— CMO Maharashtra (@CMOMaharashtra) January 28, 2026
শোকাহত মোদি
অজিতের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘অজিত পাওয়ার জননেতা ছিলেন। তৃণমূল স্তর পর্যন্ত তাঁর যোগাযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় তাঁর সর্বদা অগ্রণী ভূমিকা থাকত। পরিশ্রমী এবং সর্বজন সম্মানিত অজিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।” বারামতির বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতিও শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী।
श्री अजित पवार जी हे जनतेशी घट्ट नाते असलेले, तळागाळाशी मजबूत नाळ असलेले लोकनेते होते. महाराष्ट्रातील जनतेच्या सेवेत सदैव अग्रभागी राहणारे एक मेहनती व्यक्तिमत्त्व म्हणून त्यांना व्यापक आदर होता. प्रशासकीय बाबींची त्यांना सखोल जाण होती. गरीब आणि वंचितांच्या सक्षमीकरणासाठीची… pic.twitter.com/Rn1E8OXQRm
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
অজিত পওয়ারের অকাল প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন তিনি।
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
My condolences to his family including his uncle…
তদন্তকারী দল পাঠাচ্ছে ডিজিসিএ
বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানাচ্ছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি দল বারামতী বিমানবন্দরে পাঠাচ্ছে ডিজিসিএ।