সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হু হু করে বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। বুধবারই রাজ্যের সমস্ত ডাক্তারদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে যোগী সরকার। কিন্তু এই পরিস্থিতিতে সামনে এল এক অভূতপূর্ব অভিযোগ। উত্তরপ্রদেশের এক পরিবারের দাবি, তাদের পরিবারের সদস্য এক ডেঙ্গু রোগীকে প্লাজমা পাঠানোর সময় স্থানীয় ব্লাড ব্যাংক পাঠিয়েছে মুসম্বির রস! সেই রস শরীরে প্রয়োগ করার পরই প্রয়াগরাজের এক হাসপাতালে ভরতি থাকা রোগীর মৃত্যু হয় বলেও অভিযোগ। স্বাভাবিক ভাবেই এমন অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে রক্তের প্যাকের ভিতরে রয়েছে হলুদ মুসম্বির রস। ভিডিওয় এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, প্লাজমার ঘাটতি দেখা দিলে মুসম্বির রস সরবরাহ করার চক্রের পিছনে রয়েছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরাও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আপাতত সহ-উপাচার্য]
এদিকে সংবাদ সংস্থা এএনআইকে ইনস্পেক্টর জেনারেল রাকেশ সিং জানিয়েছেন,তদন্তকারী দল জাল প্লাজমা চক্রের বিষয়টি অনুসন্ধান শুরু করে দিয়েছে। বিষয়টি পৌঁছে গিয়েছে প্রশাসনের একেবারে গোড়াতেও। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক একথা জানিয়ে বলেন, যোগী সরকার পুরো বিষয়টির উপরে কড়া নজর রেখেছে।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই বাতিল করে দেওয়া হয়েছে রাজ্যের সব ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীদের ছুটি। উপমুখ্যমন্ত্রীর দাবি, আক্রান্তের সংখ্যা যাতে আর বাড়তে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যদিও তাঁর দাবি, গতবারের তুলনায় এবার পরিস্থিতি অত খারাপ নয়। হাসপাতালে আলাদা বেড সংরক্ষণ করে রাখার পাশাপাশি পর্যাপ্ত প্লেটলেটের ব্যবস্থাও করা হচ্ছে।
[আরও পড়ুন: দীপাবলিতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন]
সর্বশেষ খবর
-
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
-
মলমাসের পুণ্যলগ্নে শুক্র প্রদোষ ব্রত, জানুন মহাদেবের পুজোর শুভ তিথি ও মাহাত্ম্য
-
২৬/১১-র বিস্মৃতপ্রায় ‘মসিহা’কে মনে করালেন কঙ্গনা, কেমন হল ‘ভারত ভাগ্য বিধাতা’? পড়ুন রিভিউ
-
উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে কবে সরছে আফস্পা? বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
-
‘ফুটপাথটা হাঁটার জন্য’, উচ্ছেদের পর হকারদের বিকল্প ব্যবস্থা কী? মুখ খুললেন শুভেন্দু