সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির ভিতর খেলার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর। গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের আমরোহার ঘটনা।
UP: 4 children got locked in a broken down car while playing near their house in Moradabad’s Amroha; 2 died of suffocation; 1 critical pic.twitter.com/tBXJl3JrMg
Advertisement— ANI UP (@ANINewsUP) April 22, 2017
শনিবার সকালে বাড়ির সামনে রাখা গাড়ির ভিতর ঢুকে খেলা করছিল চার শিশু। আচমকাই গাড়িটি ভিতর থেকে লক হয়ে যায়। বুঝতেই পারেনি কেউ। কিছুক্ষণ যেতে না যেতেই শুধু হয় ছটফটানি। দমবন্ধ করা পরিবেশে একে একে অসুস্থ হতে শুরু করে চার শিশু।
[চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ট্যাক্সিচালক]
এদিকে গাড়ির জানলা বন্ধ থাকায় তাদের আর্তনাদ স্থানীয়দের কারও কান পর্যন্ত পৌঁছয়নি। দমবন্ধ করা পরিস্থিতিতে কিছুক্ষণ লড়াই করার পর গাড়ির ভিতরই মারা যায় দু’জন। বাকি দু’জনেরও অবস্থা ততক্ষণে খারাপ হতে শুরু করেছে। প্রশাসনসূত্রে খবর, দীর্ঘক্ষণ এভাবেই গাড়ির ভিতর লড়াই করে দুই শিশু। পরে তাদের উদ্ধার করে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত ঐশ্বর্য]
সর্বশেষ খবর
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস
-
সম্পত্তির লোভে মাকে খুন! সামাজিক অবক্ষয়ের নারকীয় রূপ
-
একবার নিলেই ৭ দিন নিয়ন্ত্রণে সুগার! দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন
-
বিয়ের পাঁচদিনেই আরও এক চমকপ্রদ ঘটনা, বিদেশ থেকে কী সুখবর দিলেন আমির?