সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত থেকে নিষিদ্ধ হয়ে গেল ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, দেশে সন্ত্রাস হানা এবং জাল নোটের রমরমা রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল৷ এই ঘোষণার পরই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ১০ নভেম্বর থেকেই পাওয়া যাবে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব জানাচ্ছেন, এই নোট জাল করা সহজ হবে না৷ সেই নতুন নোট দু’টি দেখতে ঠিক কেমন হবে, তার ছবি প্রকাশ করল এক সংবাদ সংস্থা৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে নোট দু’টির স্পেসিমেন কপির ছবি প্রকাশিত হয়েছে৷

আজ মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোটের আর কোনও মূল্য থাকবে না৷ বুধবার সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ থাকবে৷ বৃহস্পতিবারও বেশিরভাগ এটিএম বন্ধ থাকবে৷ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় হাত৷ খবর ঘোষণার পর থেকেই এটিএম-এর সামনে লম্বা লাইন পড়তে শুরু করেছে৷ তবে আপাতত ২০০০ টাকার বেশি অর্থ এটিএম থেকে তোলা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ পরবর্তীকালে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়বে৷ এর পাশাপাশি আপাতত ব্যাঙ্ক থেকে একদিনে সর্বোচ্চ ১০ হাজার এবং এক সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যাবে৷

সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা