Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Rajya Sabha

কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী

২৫ জুন রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাওয়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:১৯

options
link
কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী zoom
চারটি আসনে জন্য আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।
Advertisement

কর্নাটক থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কংগ্রেসের তিন প্রার্থী। এদের মধ্যে সবচেয়ে বড় নাম কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এছাড়াও এআইসিসির সম্পাদক মনসুর আলি খান এবং মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারপার্সন পবন খেড়া সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন। অন্যদিকে, বিজেপির এম নাগরাজাও কর্নাটক থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন।

২৫ জুন রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাওয়ের। চারটি আসনে জন্য আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এক নির্দল প্রার্থী-সহ মনোনয়ন জমা দিয়েছিলেন মোট পাঁচ জন। যদি বৃহস্পতিবার অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। ফলে কর্নাটকের শাসকদল কংগ্রেসের তিন এবং বিজেপির এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে রাজ্যসভার নির্বাচন নিয়ে বিতর্ক অব্যাহত। হলফনামায় তথ্য গোপনের অপরাধে সোমবার মনোনয়ন বাতিল হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের। একই ধরনের অভিযোগ উঠেছিল ঝাড়খণ্ডের এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানির বিরুদ্ধেও। যদিও রিটার্নিং অফিসার তাঁর প্রার্থীপদ বহাল রাখলেন। ফলে রাজ্যসভার প্রার্থী হতে বাঁধা থাকল না তাঁর।

মীনাক্ষীর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের নেতৃত্বে একটি দল কমিশনের অফিসে যায়। কংগ্রেসের বক্তব্য, মীনাক্ষীর ক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা “গুরুতর, প্রকাশ্যে বেআইনি, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.