Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Uttar Pradesh

অভিযুক্ত সাধুকে ধরতে ভক্তের বেশে পুলিশ, মালা, মিষ্টির আড়ালেই রিভলবার!

মধ্যপ্রদেশ থেকে পালিয়ে উত্তরপ্রদেশে এসেও হল না শেষরক্ষা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৩, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৩, ১৯:১২

options
link
অভিযুক্ত সাধুকে ধরতে ভক্তের বেশে পুলিশ, মালা, মিষ্টির আড়ালেই রিভলবার! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির ক্লাইম্যাক্স সকলেরই জানা। মছলি বাবার বেশে খোদ ফেলুদার হাতে আচমকা উঠে এসেছিল বন্দুক। সামনে ভক্তের রূপে বসে থাকা মগনলাল মেঘরাজের উদ্দেশে। ঠিক এর উলটো ঘটনা ঘটল যোগীরাজ্যে। সেই রাজ্যের মথুরায় (Mathura) সাদা পোশাকে ভক্ত সেজে এক সাধুরূপী অভিযুক্তকে গ্রেপ্তার করলেন মধ্যপ্রদেশের পুলিশ কর্মীরা।

ঠিক কী হয়েছিল? রাম শরণ নামের এক সাধুর বিরুদ্ধে অভিযোগ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় এক জমি কেলেঙ্কারিতে জড়ানোর। সেই অভিযোগ থেকে বাঁচতেই তিনি পালিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। কিন্তু শেষরক্ষা হল না। মথুরার রামজানকী মন্দির আশ্রম থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত বুঝতেই পারেননি ভক্তের বেশে তাঁকে ঘিরে ফেলেছেন পুলিশ কর্মীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজধানীতে আন্দোলন থেকে বিনা ট্রায়ালে এশিয়ান গেমস, হাংঝৌয়ে ব্রোঞ্জ হাতছাড়া পুনিয়ার]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তদন্তকারী এক পুলিশ কর্মী জানিয়েছেন, অভিযুক্ত রাম শরণের বিরুদ্ধে অভিযোগ জাল ট্রাস্ট গঠনের। যার মাধ্যমে ৬ একর জমি হাতানোর। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও আসল অভিযুক্ত ছিলেন অধরা। অবশেষে তাঁকে গ্রেপ্তার করতেই বিশেষ প্ল্যান সাজান তদন্তকারীরা। রীতিমতো ফুল ও মিষ্টি নিয়ে তাঁরা হাজির হয়ে যান ওই আশ্রমে। বাইরেও মোতায়েন ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। শেষপর্যন্ত অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে মোরেনার আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

[আরও পড়ুন: নিজেদের মাঠে সহজে ছাড়বে না চেন্নাইয়িন, সতর্ক থাকতে চান মোহনবাগান কোচ ফেরান্দো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.