সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধন্যি ছেলের অধ্যাবসায়৷ ২০ বছর বয়সেই নাসা ১.৮ কোটি টাকার মাইনের চাকরি জুটে গিয়েছে৷ খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সই করা আই কার্ড চলে এসেছে৷ এই মাসের শেষেই যাওয়ার কথা ছিল৷ যাওয়া হল বটে, তবে গতিপথ একটু পাল্টে গিয়েছে৷ নাসার বদলে সোজা শ্রীঘরে ঠাঁই হয়েছে মধ্যপ্রদেশের আনসার খানের৷ কারণ উপরোক্ত সব তথ্যই ভুয়া৷
আসলে আনসারের বিদ্যের দৌড় দ্বাদশ শ্রেণি পর্যন্ত৷ স্থানীয় এক ফটো স্টুডিওতে গিয়ে নিজের এই জাল আই কার্ড তৈরি করে সে৷ তাতে মার্কিন প্রেসিডেন্টের সই নকলও করে৷ তারপর পাড়া-প্রতিবেশীকে জানিয়ে বেড়ায় নাসার স্পেস অ্যান্ড ফুড প্রোগ্রামে চাকরি পেয়ে গিয়েছে সে৷ বছরের ১.৮৫ কোটি টাকা মাইনে৷ চলতি মাসের শেষেই যাবে চাকরিতে যোগ দিতে৷ ঘরে ছেলের ছেলের কীর্তির কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন অনেকেই৷ আনসারির স্কুল ও স্থানীয় কয়েকটি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল৷ নিজের যাওয়ার খরচের অজুহাতে অনেকের কাছ থেকে টাকাও নেয় আনসার৷

শেষমেশ নিজের জন্য নিজেই এক সংবর্ধনার আয়োজন করতে গিয়ে ঘটে বিপত্তি৷ নিজের সংবর্ধনার জন্য আমন্ত্রণ পত্র দিতে সিনিয়র পুলিশ অফিসার শশীকান্ত শুক্লার অফিসে পৌঁছে যায় সে৷ আনসারের আইকার্ড দেখেই শশীকান্তের সন্দেহ হয়৷ তিনিই খোঁজখবর নিয়ে আসল সত্যিটা বের করেন৷ তাই নাসার বদলে আপাতত মধ্যপ্রদেশের জেলই ঠিকানা ২০ বছরের যুবকের৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচ জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব