সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে দান করা টাকা বা সম্পত্তি সরকার খরচ করতে পারে না। দানবক্সে জমা অর্থের উপর অধিকার শুধু দেবতার! শুধুমাত্র ধর্মীয় কাজে বা ভক্তদের জন্য ব্যবহার করা যাবে। অর্থ মন্দিরের পরিকাঠামো উন্নয়ন, উৎসব- অনুষ্ঠানে খরচ করা যাবে।
সম্প্রতি মন্দিরের অর্থে ২৭টি মন্দিরের ম্যারেজ হল বানানোর সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু সরকার। ৮০ কোটি টাকা খরচ করে সেগুলি তৈরি করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করা হয়। মাদ্রাস হাই কোর্টের মাদুরায় বেঞ্চে মামলার শুনানি শুরু হয়।
বিচারপতি এসএম সুব্রহ্মণ্যম ও বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাঁরা মন্দিরের টাকা খরচ করে ম্যারেজ হল বানানোর সিদ্ধান্ত খারিজ করে দেন। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘সরকারের এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। এটা মানলে হিন্দুরা ধর্ম পালনের মৌলিক অধিকার থেকে লঙ্ঘিত হবেন।’ আরও পর্যবেক্ষণ মন্দির কোনও অলাভজনক প্রতিষ্ঠান নয়। মন্দিরে জমা হওয়া অর্থের উপর সরকারি অধিকার না থাকলেও জমা হওয়া অর্থ মন্দিরের পরিকাঠামোর উন্নয়ন, অনুষ্ঠানে খরচ করা যাবে।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের