সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হল স্বামীকে। স্ত্রীর ‘অপরাধ’ পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দেওয়া। মুম্বই থেকে প্রায় ৫২০ কিমি দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে ঘটেছে এমনই ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুন্ডিক উত্তম কালে। বছর বত্রিশেকের যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল মাইনা নামের এক তরুণীর সঙ্গে। মাইনার বোনের দাবি, পরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হত। উত্তম তাঁকে মারধরও করত বলে তিনি অভিযোগ করেছেন। তৃতীয় সন্তানও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরও বাড়ে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নির্যাতন চরমে ওঠে।
তারপরই পেট্রল এনে সে গায়ে আগুন দিয়ে দেয় মাইনার। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোক দেখতে পান দাউদাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
শনিবার গ্রেপ্তার করা হয়েছে উত্তমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম