সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ছ’মাস আগেই বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্যের সেই স্বল্প সময় কাটতে না কাটতেই আত্মঘাতী হলেন স্বামী। সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, সদ্যবিবাহিতা স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারেন না, সেই দুঃখেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। সোমবার এহেন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে।
মৃত (Maharashtra Man Suicide) যুবকের নাম সমাধান সাবলে। তাঁর বয়স ২৪ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী তাঁর থেকে বছর ছয়েকের বড় ছিলেন। আরও জানা গিয়েছে, বিবাহিত জীবনে খুশি ছিলেন না সমাধান। তাঁর দাবি ছিল, তাঁর স্ত্রী ঠিক করে কথা বলতে পারেন না। চলাফেরা করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে তাঁর স্ত্রীর।
[আরও পড়ুন: হরিদ্বার ধর্মসংসদ: জামিন পেয়ে গেলেন মুসলিমদের ‘খুনের হুমকি’ দেওয়া ধর্মগুরু]
ঔরঙ্গাবাদের মুকুন্দনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সমাধানের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গেই তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট। সেখান থেকেই জানা যায়, বিবাহিত জীবনের অশান্তি থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি।
মুকুন্দওয়াড়ি থানার দায়িত্বে থাকা ব্রহ্ম গিরি জানিয়েছেন, “মৃতের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, তাঁর স্ত্রী ঠিক ভাবে শাড়ি পরতে পারেন না। ভালভাবে কথা বলতে বা ঠিকমতো চলাফেরা করতেও পারেন না।” পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: শিবলিঙ্গের এলাকা সিল করেই চলবে নমাজ, জ্ঞানবাপী মসজিদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের