‘ওহ হেনরি’! রাজনীতির আঙিনা ছাপিয়ে এবার প্রিয় পোষ্য কুকুরের অধিকার নিয়ে আইনি লড়াই পৌঁছল উচ্চ আদালতে। পোষ্যের হেফাজত পেতে প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লির নিম্ন আদালত থেকে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ‘হেনরিকে আমার কাছে ফিরিয়ে দিন’, কাতর আর্জি নিয়ে কোমর বাঁধলেন তৃণমূল সাংসদ। রটউইলার প্রজাতির পোষ্য ‘হেনরি’-কে নিয়ে তাঁর বক্তব্য, জয় অনন্ত দেহদ্রাইয়ের উপহার ছিল তাঁর প্রিয় পোষ্য। হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনি। শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না। কিন্ত জয় অনন্ত দেহাদ্রাই হেনরিকে নিজের কাছেই রাখার পক্ষে অনড়।
প্রসঙ্গত, এই জয় অনন্ত দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন। পেশায় আইনজীবী জয় দেহদ্রাইকে সে সময় জবাব দিতে ছাড়েননি মহুয়াও। আর এবার লড়াই রটউইলার ‘হেনরি’-কে নিয়ে।
এই জয় অনন্ত দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন।
সংবাদ সংস্থার খবর, এর আগে মাসে অন্তত দশ দিন হেনরিকে নিজের কাছে রাখতে চেয়ে প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লির সাকেত কোর্ট। বৃহস্পতিবার পোষ্যকে নিজের কাছে রাখতে মরিয়া জয় নিজেই দিল্লি হাই কোর্টে মহুয়ার বিরুদ্ধে সওয়াল করেন। দিল্লি হাই কোর্টের বিচারপতি মনোজকুমার ওহরি বিস্তারিত শুনানির জন্য সব পক্ষকে নোটিস ইস্যু করেছেন। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল। জয় অনন্ত দেহদ্রাই এদিন আবেদন জানান, মহুয়া মৈত্রের আর্জি খারিজ করে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, পোষ্য নিয়ে এই বিবাদটি তাঁদের বৃহত্তর রাজনৈতিক বিরোধের একটি অংশ।
মহুয়ার অভিযোগ, নিম্ন আদালত সব দিক খতিয়ে না দেখেই একতরফা রায় দিয়েছিল, যা তিনি মানতে নারাজ। রটউইলার ‘হেনরি’-র অধিকার কার হাতে থাকবে তার জন্য এদিন কোমর বেঁধে আইনি লড়াইয়ে নামেন মহুয়া। চার আইনজীবী দিয়ে মামলা করলেন তিনি। ধ্রুব মালিক, কীর্তি রাজ, রুদ্রাক্ষ মাথুর এবং শিবেন ভার্মা নামে চারজন আইনজীবীর মারফত নিজের পিটিশন ফাইল করিয়েছেন মহুয়া। এখন দেখার, দিল্লির উচ্চ আদালত হেনরির ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক